Skip to content

বাংলাদেশি কিশোর হাফেজের বিশ্বজয়

স্টাফ রিপোর্টার ॥
আন্তর্জাতিক কুরআন প্রতিযোগীতায় বিশ্বের ১০৩ দেশকে পিছনে ফেলে প্রথম স্থান অধিকারের গৌরব অর্জন করেছেন বাংলাদেশের কিশোর হাফেজ মুহাম্মদ তারিকুল ইসলাম।

সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে অনুষ্ঠিত ২১তম আন্তর্জাতিক পবিত্র কুরআন প্রতিযোগিতায় ১৩ বছর বয়সী বাংলাদেশি প্রতিযোগী তারিকুল এ সাফল্য অর্জন করেন। চলতি বছর রোজার প্রথম দিন থেকে এ প্রতিযোগিতা শুরু হয়।

মাত্র ১৫ বছর বয়সী এ হাফেজের গ্রামের বাড়ি কুমিল্লার দাউদকান্দি। তিনি রাজধানীর যাত্রাবাড়ীর হাফেজ ক্বারী নেছার আহমদ আন নাছিরী পরিচালিত মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসার ছাত্র।

আজ দুপুরে এ খবর নিশ্চিত করেছেন মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসার সার্বিক ব্যবস্থাপক হাবিবুল বাশার।
তিনি জানান, গত শুক্রবার (১৫ জুন) সকাল সাড়ে ১০টায় দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে হাফেজ তরিকুল ইসলাম ও হাফেজ নেছার আহমদ আন নাছিরীকে বহনকারী এমিরেটস এয়ারলাইনসের বিমানটি। ফ্লাইটি বিকেল ৫টা ২৫ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

গত বৃহস্পতিবার (১৫ জুন) আল-কোরআন পুরস্কার সংস্থার প্রেসিডেন্ট ইব্রাহীম বু মুলহার সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন দুবাইয়ের ক্রাউন প্রিন্স আহমদ বিন মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুমের কাজ থেকে ২ লাখ ৫০ হাজার দিরহাম ( ৫,৪৯২,৫০০ টাকা) প্রাইজ মানি নেন মুহাম্মদ তারিকুল ইসলাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, দুবাই ও উত্তর আমিরাত বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল এস বদিরুজ্জামান, কনস্যুলেটের লেবার কাউন্সিলর এএসএম জাকির হোসেন, আমিরাতের সম্মানিত ব্যক্তিবর্গসহ বিভিন্ন দেশে থেকে আগত অতিথি বৃন্দ।

এতে অন্যান্য বিজয়ীয়া হলেন, যথাক্রমে হুজাইফ সিদ্দিকী (মার্কিন যুক্তরাষ্ট্র), মাদুর জোবে (গাম্বিয়া), আহমেদ বিন আব্দুল আজিজ ইব্রাহিম ওবাইদাহ (সৌদি আরব), রশিদ ইবনে আবদুল রহমান আলানি (তিউনিশিয়া), মোহনা আহমেদ (বাহরাইন), মোহাম্মদ হাদি আল-বশির (লিবিয়া), ওমর মাহমুদ সায়েদ আলী সৈয়দ আহমেদ রিফাই (কুয়েত), মোহামমু আবেকা (মৌরিতানিয়া), হাবিনানা মিকিনি (রওয়ানা) এবং মোহামেদ ইসমাইল মোহাম্মদ নাগিব তাহা (মিশর)।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫