Skip to content

জাপান সাগরে নিখোঁজ মার্কিন সাত সেনার মরদেহ পাওয়া গেছে

আন্তর্জাতিক ডেস্ক ॥
জাপান উপকূলে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি জাহাজের সঙ্গে বাণিজ্যিক আরেকটি জাহাজের সংঘর্ষে যে সাতজন মার্কিন সেনা নিখোঁজ হয়েছিল তাদের মরদেহ জাপান সাগরেই পাওয়া গেছে।

রোববার সকালে তাদের মৃতদেহ পাওয়া পাওয়া গেছে বলে মার্কিন নৌ কর্মকর্তারা সিএনএনকে জানিয়েছেন।

মার্কিন নৌ বাহিনীর সেভেনথ ফ্লিথ জানায়, অনুসন্ধানকারীরা নিখোঁজ সেনা কর্মীদের উদ্ধার করেছে। রোববার সকালে তাদের উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিবারের কাছে তাদের বিষয়ে জানানো হয়েছে।

তাদের কঠিন সময় এটি। নিহত সেনাদের নাম ও পরিচয় প্রকাশ করা হবে।  নৌ বাহিনীর পক্ষ থেকে  মোট কতটি মৃতদেহ পাওয়া গেছে তা নির্দিষ্ট করে বলেনি নৌ সেনারা।

স্থানীয় সময় শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে ইয়োকোসুকা থেকে ১০৪ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে মালবাহী জাহাজের সঙ্গে নৌবাহিনীর ওই জাহাজের সংঘর্ষ হয়। দুটি জাহাজের সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে যুক্তরাষ্ট্রের ফিৎ্জজেরাল্ডের কমান্ডিং কর্মকর্তা রয়েছেন। তাঁকে হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়েছে।

মার্কিন নৌ কর্মকর্তারা জানান, ইয়োকোসুকার হাসপাতালে নেওয়ার পর জাহাজটির কমান্ডিং কর্মকর্তা ক্যাডার ব্রিস বেনসনের অবস্থা স্থিতিশীল।

সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে ইউএস সেভেনথ ফ্লিট বলেন, আরও দুজন নাবিককে হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়েছে।

টোকিওর যেখানে জাহাজ দুটির সংঘর্ষ হয়, সেটি ছিল খুবই ব্যস্ত এলাকা। কোস্টগার্ড বলছে, মালবাহী এসিএক্স ক্রিস্টাল জাহাজটিতে ফিলিপিনো পতাকা উড়ছিল।

যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পরিচালনপ্রধান অ্যাডাম জন রিচার্ডসন বলেন, ফিৎ্জজেরাল্ডের ক্রু এবং পরিবারের পাশে তাঁরা আছেন।

জাপান সাগরে একটি মার্কিন যুদ্ধজাহাজের সঙ্গে ফিলিপাইনের একটি পণ্যবাহী জাহাজের সংঘর্ষে মার্কিন নৌবাহিনীর নিখোঁজ হওয়া সাত সদস্যকে খুঁজে বের করতে উদ্ধার অভিযান চালানোর পর নিখোঁজদের পাওয়া যায়। উদ্ধার অভিযানে কয়েকটি জাপানি ও মার্কিনি নৌকা ও বিমান মোতায়েন করা হয়েছে।

ইউএসএস ফিৎজগেরাল্ড কিভাবে ফিলিপাইনের পণ্যবাহী জাহাজ এসিএক্স ক্রিস্টালের এই সংঘর্ঘ কিভাবে হয় সেই বিষয়টি নিযে তদন্ত শুরু হয়েছে। সারারাত ধরে উদ্ধার অভিযান চালানো হয়। সিএনএন, জাপান টাইমস ও বিবিসি অবলম্বনে

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫