Skip to content

বঙ্গবন্ধু সেতুতে ওঠার সময় তিন ট্রাকের সংঘর্ষ, নিহত ২

বাংলাভূমি ডেস্ক ॥
বঙ্গবন্ধু সেতুতে ওঠার সময় তিনটি ট্রাকের সংঘর্ষে দুজন নিহত ও আরো দুজন আহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ৯টার দিকে বঙ্গবন্ধু সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বগুড়া জেলার সদর উপজেলার চিঙ্গাসপুর গ্রামের রাজুর ছেলে মীরু (২৪) ও বগুড়া পৌর এলাকার চারমাথার হাফিজার রহমানের ছেলে শুকর আলী (২৬)। আহতরা হলেন একই জেলার শিবগঞ্জ থানার মহাস্থানগড়ের আকতার হোসেনের ছেলে আশিক (২২) ও বগুড়া সদর উপজেলার চকসূত্রাপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে আলমগীর হোসেন।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি মোহাম্মদ দাউদ জানান, বগুড়া থেকে মুরগিবোঝাই একটি পিকআপ ভ্যান ঢাকার দিকে যাচ্ছিল। পিকআপ ভ্যানটি বঙ্গবন্ধু সেতুর ওপর ওঠার সময় সামনে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়। এ সময় পেছন থেকে আরও একটি ট্রাক ধাক্কা দিলে মুরগিবোঝাই পিকআপের কেবিনে থাকা চালক হেলপার ও ২ ব্যবসায়ী আহত হন। গুরুতর আহতাবস্থায় তাদেরকে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. আকরামুজ্জামান জানান, হাসপাতালে আনার পর মারা যান মীরু। পরে রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শুকুর আলী। আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়েছে।

কালের কণ্ঠ থেকে নেয়া

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫