Skip to content

সোমবার সারা দেশে বিএনপির বিক্ষোভ কর্মসূচি

স্টাফ রিপোর্টার ॥
পার্বত্য জেলা রাঙামাটিতে পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাওয়ার পথে দুর্বৃত্তদের হামলায় আহত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্যান্য নেতাদের উপর হামলার ঘটনায় আগামীকাল সোমবার দেশের সব জেলা সদরে এবং ঢাকা মহানগরীতে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি।

রোববার দুপুরে কুমিল্লা আদালতে একটি মামলার হাজিরা শেষে জেলা বিএনপির কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলন করে এ কর্মসূচি ঘোষণা করেন দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এদিকে হামলায় আহত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকায় ফিরে আসার প্রস্তুতি নিছেন বিকেল ৪টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন “িার এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সকালে পার্বত্য এলাকায় রওনা করার পর চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় দুর্বৃত্তদের হামলার মুখে পড়েন মির্জা ফখরুলসহ বিএনপির প্রতিনিধি দলের সদস্যরা।

এ সময় হামলায় মির্জা ফখরুল ছাড়াও দলের চট্টগ্রাম বিভাগীয় নেতা মাহবুবের রহমান শামীমসহ প্রতিনিধি দলের কয়েকজন নেতা আহত হন। পরে স্থানীয় হাসপাতালে চিকিৎসা শেষে ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেন মির্জা ফখরুল।সোমবার

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫