Skip to content

ইতালিতে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত

বাংলাভূমি ডেস্ক ॥
ইতালিতে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে ইতালির ভেনেতো প্রদেশের রবিগো শহরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই প্রবাসীর নাম আমিরুল ইসলাম (৩৭) ও রানা ( ৩০)। তাদের বাড়ি ঢাকার কেরানীগঞ্জে।

জানা গেছে, মালবোঝাই একটি ভ্যানগাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা তেলবাহী গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মালবোঝাই ভ্যানগাড়িটি ভেঙে তছনছ হয়ে যায় এবং ঘটনাস্থলেই তারা প্রাণ হারান। একই ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

নিহত দুই বাংলাদেশি প্রবাসী ইতালির রসলিনায় বাস করতেন এবং গ্রীষ্মকালীন ব্যবসা করতেন বলে জানা গেছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫