Skip to content

‘বাজেটে ভ্যাটের বোঝা চাপানো হয়েছে’

স্টাফ রিপোর্টার ॥

জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার বলেছেন, বাজেটে ভ্যাটের বোঝা চাপানো হয়েছে। এটা অপ্রত্যাশিত, অনাকাঙ্ক্ষিত। আগামী নির্বাচন ঘিরে অপশক্তি সোচ্চার। এই অবস্থায় বাজেটে ভ্যাটের এই প্রস্তাব আত্মঘাতী মূলক সিদ্ধান্ত। এই কৌশল প্রণয়ন করেছেন যারা, বাজেট প্রণয়নের সঙ্গে জড়িত তারা (অপশক্তি)। হয়তো অর্থমন্ত্রী সেটা জানেনও না। রোববার জাতীয় সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশের মানুষের কাছে ভ্যাটের বোঝা যে ভাবে চাপিয়ে দেয়া হয়েছে তাতে কর্মমুখী মানুষ কর্মবীমুখ হবে, উন্নয়ন স্থবির হয়ে পরবে। এর ফলে ২ কোটি মানুষ কর্ম সংস্থান হারাবেন, আর আবগারি শুল্কের কারণে ২ লাখ কোটি টাকা পাচারের সম্ভবনা আছে। এ ভ্যাট সরকারে জন্য আত্মঘাতী। রুহুল আমিন বলেন, ব্যাংক হিসাবে বাড়তি আবগারি শুল্ক আরোপের প্রস্তাবে মানুষের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। যেহেতু আমরা মানুষের জন্য রাজনীতি করি, তাই তাদের কষ্ট হয়, এমন কিছু করা উচিত নয়।

বিরোধীদলীয় এই সাংসদ বলেন, রমজানে দ্রব্যমূল্যের পাগলা ঘোড়া বাজারে ছেড়ে দিলেন কেন? নির্বাচন সামনে কী করে চালের দাম বাড়ল? কখন থামবে? এ বিষয়ে কী কী পদক্ষেপ নেয়া হয়েছে, তা জানিয়ে তিনি খাদ্যমন্ত্রীকে সংসদে বক্তব্য দেওয়ার দাবি জানান তিনি।

তিনি বলেন, ব্যাংকিং খাতে হাজার কোটি টাকা লুট হয়েছে, কেন্দ্রীয় ব্যাংকের টাকা চুরি হয়েছে। কী ব্যবস্থা নেওয়া হয়েছে জানা যায়নি। অর্থমন্ত্রী ১১ টি বাজেট জাতীর কাছে দিয়েছেন। এর মধ্যে বর্তমানের বাজেট মেগা বাজেট আপনার বক্তব্যেই এসেছে, বর্তমান সরকারে আমলে ৯ টি এবং ৩৫ বছর আগে দুইটি বাজেট পেশ করে একটি বিরাট দৃষ্টান্ত স্থাপন করেছেন ।

তিনি আরও বলেন, বাজেট একটি সরকালের আয়-ব্যয়ের সিম্বাদ্ধ নয়, বর্তমানে আমাদের সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা চলমান, ২০১৭-১৮ বাজেটের পরিধি ৪ লাখ ২৬৬ কোটি টাকা, বাজেট জাতীর জন্য অর্থনীতিক দর্পন বা দলিল এর মধ্যেমে দেখতে পাব জাতির জন্য বছরটি কেমন যাবে। এ বাজেট নিয়ে অর্থনীতিবিদরা বিভিন্ন মতামত দিয়েছেন এ বাজেটকে কেউ বলেছেন অবাস্তব, কেউ বলেছেন বাস্তব। আমাদের চেয়ারম্যান (হুসেইন মুহাম্মদ এরশাদ) বলেছেন এ বাজেট নির্বাচন মূখী হওয়া উচিৎ ছিল। বাজেটে যে ভাবে ভ্যাটের বোঝা চাপিয়ে দেয়া হয়েছে তাতে কার্মমূখী মানুষ কর্মবীমূখী হবে, উন্নয়ন স্থবির হয়ে পরবে। জাতী হিসেবে আমরা সামনে চলব হঠাৎ করে আমরা থেমে যাব কেন?এ প্রশ্নে দেশের মানুষ হাতাশ বলেও জানান রুহুল আমিন হাওলাদার।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫