Skip to content

পাকিস্তানের উড়ন্ত সূচনা

স্পোর্টস ডেস্ক ॥

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা নির্ধারণী ম্যাচে টস হেরে ব্যাটিং করছে পাকিস্তান। আসরের ফাইনালে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় ভারতীয় অধিনায়ক বিরাক কোহলি। টস হেরে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করে পাকিস্তানের দুই ওপেনারা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ১৫ ওভারে বিনা উইকেটে ৭৬ রান।

আজ বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায় মাঠে নামে দুই দল। ওভাল থেকে সরাসরি সম্প্রচার করছে বিটিভি, গাজী টিভি, মাছরাঙা ও স্টার স্পোর্টস।
আইসিসির ওয়ানডে কোন টুর্নামেন্টের ফাইনালে এখন পর্যন্ত মুখোমুখি হয়নি ভারত ও পাকিস্তান। এবার চ্যাম্পিয়নস ট্রফির মাধ্যমে প্রথমবার শিরোপা নির্ধারণী ম্যাচে লড়াই করবে দুই দল। দুই দল গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিল। মুখোমুখি লড়াইয়ে ভারতের দাপটে টিকতে পারেনি পাকিস্তান।

পাকিস্তান একাদশ: আজহার আলী, ফখর জামান, বাবর আজম, মোহাম্মদ হাফিজ, শোয়েব্ মালিক, সরফরাজ আহমেদ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আমির, শাদাব খান, হাসান আলী, জুনায়েদ খান।

ভারত একাদশ: শেখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি, যুবরাজ সিং, মাহেন্দ্র সিং ধোনি, কেদার যাদব, হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, রবীন্দ্রর জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন ও জসপ্রিত বুমরাহ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫