Skip to content

বিএনপি বাজেট বুঝে না: সংসদে মুহাম্মদ ফারুক

স্টাফ রিপোর্টার ॥

সাবেক বাণিজ্যমন্ত্রী ও আওয়ামী লীগের এমপি লে. কর্ণেল (অব.) মুহাম্মদ ফারুক খান বলেছেন, বিএনপি বাজেট বুঝে না। বিএনপি যখন বলে পকেট কাটার বাজেট তখন সন্দেহ হয়।

রোববার জাতীয় সংসদে বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি একথা বলেন।

তিনি বলেন, বিএনপি আমলে বাংলাদেশ দুর্নীতিতে তিনবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। দুর্নীতি কত প্রকার ও কিভাবে করতে হয় তা দেখিয়ে দিয়েছেন বিএনপি। বিএনপির উচিত ছিল বাজেটের ফোকাস গুলো নিয়ে কথা বলা। কিন্তু তারা বাজেট নিয়ে কোনও আলোচনা করেনি। কারণ তারা বাজেট বুঝে না।

তিনি আরও বলেন, খালেদা জিয়া বিএনপি-জামায়াতের নেতৃত্বে অশুভ শক্তি অতীতেও বাংলাদেশের উন্নয়ন ব্যাহত করেছে, আগামীতেও করবে। নির্বাচনকে সামনে রেখে অশুভ পায়তারা লক্ষ্য করছি। সবাইকে ঐক্যবদ্ধভাবে তাদের সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫