Skip to content

শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব

বাংলাভূমি ডেস্ক ॥
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির অষ্টম আসর শেষে ওয়ানডে অলরাউন্ডারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন বাংলাদেশের সাকিব আল হাসান।

এমনকি পরের চারটি স্থানও ধরে রেখেছেন অন্যান্য অলরাউন্ডাররা।

তবে সপ্তম থেকে ষষ্ঠ স্থানে উঠে এসেছেন ইংল্যান্ডের বেন স্টোকস।

ফলে ষষ্ঠ থেকে সপ্তম স্থানে নেমে গেছেন অস্ট্রেলিয়ার মিচেল মার্শ। অষ্টম ও নবম স্থান ধরে রেখেছেন যথাক্রমে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডার ও ইংল্যান্ডের ক্রিস ওকস।

চ্যাম্পিয়নস ট্রফির আগে শীর্ষ দশ জনের মধ্য ছিলেন না ভারতের বাঁ-হাতি অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা।

তবে এবার তিনি জায়গা করে নিয়েছেন দশম স্থানে।

সূত্র : আরটিভি

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫