Skip to content

ভারতের অরুণাচল প্রদেশে ধসে আটকে পড়া ২’শ জনকে উদ্ধার

বাংলাভূমি ডেস্ক ॥
ভারতের অরুণাচল প্রদেশের ভালুকপং থেকে ধসের কবলে পড়া ২০০ জন নাগরিককে উদ্ধার করল দেশটির সেনা বাহিনী।

ভালুকপং থেকে প্রায় ৭ কি:মি: দূরে দুটি স্থানে ধস নেমেছে বলে কবর পাওয়া গেছে। ধসের মধ্যবর্তী জায়গায় রোববার থেকে আটকে পড়েছিলেন ওই দুইশো জন নাগরিক।

জানা গেছে, ভালুকপং ও সেসার মাঝে ৭০টি গাড়িতে আটক ছিলেন প্রায় ২০০ জন। উদ্ধার হওয়া মানুষদের মধ্যে ৭০ মহিলা ও ৫০ শিশুও ছিল। কোম্পানি কম্যান্ডারের নেতৃত্বে উদ্ধারকার্যে অংশ নেয় সেনাবাহিনীর স্থানীয় ইউনিট। এঁর মধ্যে ছিলেন এক মেডিক্যাল অফিসার, দুই জন জেসিও এবং আরও ২০ র‌্যাঙ্কের সেনাকর্মী।

সোমবার সকাল ১১টা নাগাদ আটকদের নিরাপদে নিয়ে আসা হয়। শুধু উদ্ধার করাই নয়, তাঁদের খাবার ও ওষুধের ব্যবস্থাও করা হয়ে সেনার তরফে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫