Skip to content

অদ্ভুত ইনজুরিতে রুবেল!

স্পোর্টস ডেস্ক ॥

ক্রিকেট মানেই ইনজুরি। খেলার মাঝে বিভিন্ন কারণে ইনজুরি হতে পারে। থাকবে অস্ত্রোপচার ও বিশ্রাম। তবে ক্রিকেটারদের ইনজুরির স্থান-কাল-সময় হবে খেলার মাঠ, এটাই স্বাভাবিক। কিন্তু না, বাংলাদেশ পেসার রুবেলের ক্ষেত্রে তা একেবারেই ভিন্ন। জানা গেছে, সদ্যই শেষ হওয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ভারতের বিপক্ষে ম্যাচ শেষে টিম মিটিং করে হোটেলে ফেরার পর রুমের দরজায় ধাক্কা খান তিনি। যার কারণে, বাঁ চোখ আর কানের মাঝখানের হাড়ই সরে গেছে ডানহাতি এই পেসারের।

অদ্ভুত এ ইনজুরি নিয়ে রুবেল হোসেন বলেন, ‘ম্যাচ শেষে হোটেলে ফেরার পর রুমের দরজার সঙ্গে ধাক্কা খেয়েছিলাম। ওই সময় খুব বেশি ব্যথা অনুভব করিনি। দেশে আসার তাড়াহুড়ার মধ্যে তাই আর ফিজিওকে বিষয়টা বলিনি। কিন্তু ফোলাটা আস্তে আস্তে বাড়ায় ঢাকায় এসে ডাক্তার দেখিয়েছি।

এ ব্যাপারে বিসিবি’র চিকিৎসক দেবাশিষ চৌধুরি বলেন, ‘এটা স্পোর্টস ইনজুরি নয়, এটুকু নিশ্চিত। রুবেল বলেছে, দরজার সঙ্গে ধাক্কা লেগে নাকি এই ব্যথা পেয়েছে। চোটের জায়গার হাড় সামান্য নিচে নেমে গেছে। ছোট একটা অস্ত্রোপচার লাগবে এবং সেটা তাড়াতাড়িই করে ফেলা ভালো। ‘

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫