Skip to content

কোহলির সঙ্গে দ্বন্দ, কোচের পদ থেকে পদত্যাগ কুম্বলের

স্পোর্টস ডেস্ক ॥

ভারতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে অনিল কুম্বলের চুক্তির মেয়াদ ছিল ৩০ জুন পর্যন্ত। কিন্তু গত এক বছরে যে কোচ কেবল সাফল্যই এনে দিয়েছেন, তাঁর চুক্তির মেয়াদ না বাড়ার কোনো কারণ ছিল না। কিন্তু এর মধ্যেই ভারতীয় ক্রিকেট বোর্ড নতুন করে কোচ চেয়ে বিজ্ঞাপন দেওয়াতেই অনিশ্চয়তার শুরু।

চ্যাম্পিয়নস ট্রফির ঠিক আগে দিয়েই চাউর হলো অধিনায়ক বিরাট কোহলিসহ দলের অন্যান্য সিনিয়র খেলোয়াড়ের সঙ্গে কুম্বলের মানসিক ব্যবধান। ধোঁয়াশা তৈরি হলো তাঁর মেয়াদ বাড়ার ব্যাপারটি নিয়ে। কিন্তু সব অনিশ্চয়তার অবসান ঘটালেন কুম্বলে নিজেই। মেয়াদ শেষ হওয়ার ১০ দিন আগেই কোচের পদ থেকে সরে দাঁড়ালেন তিনি।

মঙ্গলবার কুম্বলেকে ছাড়াই ওয়েস্ট ইন্ডিজের প্লেন ধরেছে ধোনিরা। ২৩ জুন থেকে ক্যারাবিয়ান দ্বীপ রাষ্ট্র ওয়েস্ট ইন্ডিজে শুরু হচ্ছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট সিরিজ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫