Skip to content

পোশাকেই চমকে দিলেন শাহরুখ কন্যা

বিনোদন ডেস্ক ॥
স্টার কিড। তার ওপর আবার বলিউড বাদশা শাহরুখ খানের মেয়ে। তাই অন্যান্য স্টার কিডদের মধ্যে সুহানার দিকে সবার নজর একটু বেশিই।

ক’দিন আগে জন্মদিন গেছে তার। ১৭ বছর বয়স হল শাহরুখ কন্যা সুহানার।
রোববার রেস্তোরাঁর উদ্বোধনে হাজির ছিলেন বলিউডের বড় বড় তারকারা। রেস্তোরাঁটির ডিজাইন করেছেন শাহরুখ পতœী গৌরি। আর সেই অনুষ্ঠানে একেবারে তারকা রূপে প্রবেশ করনে সুহানা। তাকে কোনো বলিউড তারকার থেকে কোনো অংশে কম লাগছিল না।

ভারতের ২৪ঘণ্টা পত্রিকার খবরে বলা হয়, অনুষ্ঠানে সুহানা যে পোশাকটি পরেছিলেন, তার কত দাম জানেন?

বহু মানুষ সারা বছরেও অত টাকা রোজগার করেন না। সুহানার পোশাকটির দাম ৬০ হাজার টাকা। দাম শুনে চোখ কপালে উঠল তো? এটাই তো স্বাভাবিক। বলিউড বাদশার মেয়ের পোশাক বলে কথা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫