Skip to content

যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করার ক্ষেত্রে ইরাককে সতর্ক থাকতে হবে : খামেনি

আন্তর্জাতিক ডেস্ক ॥
আবারো যুক্তরাষ্ট্রের দিকে সমালোচনার বান নিক্ষেপ করলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি । স্থানীয় সময় মঙ্গলবার ইরাকি প্রাইম মিনিস্টার হায়দার আল-আবেদির সঙ্গে এক বৈঠকে এবিষয়ে আলোচনা করেন তিনি।

তেহরানে অনুষ্ঠিত এ বৈঠকে খামেনি বলেন,‘ মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)এর বিরূদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করা ঠিক হবে না বাগদাদের’।

অন্যদিকে সরকারকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন,‘ ইরাক থেকে অপসৃত হচ্ছে আইএস এবং তরুণ একনিষ্ঠ সামরিক বাহিনীর প্রতি বিশ্বাস রাখার জন্য সরকারকে ধন্যবাদ।’

এসকল কথার মধ্যেই যুক্তরাষ্ট্রকে নিয়ে কথা তোলেন খামেনি। তিনি বলেন,‘ আমেরিকানরা পপুলার ফোর্সের বিরুদ্ধে । কারণ, তারা চায় ইরাকের প্রধান শক্তি হারিয়ে যাক। ’

আমেরিকাকে বিশ্বাস করার ক্ষেত্রে আবেদিকে সতর্ক করে খামেনি বলেন, ‘তারা(আমেরিকা) ও তাদের বন্ধুবৎসল (সৌদি আরব) , তারাই টাকা দিয়ে আইএস সৃষ্টি করেছে এবং তারা চায় না ইরাক থেকে আইএস সম্পূর্ন অপসারিত হোক। আমাদের উচিৎ আমেরিকানদেরকে বিশ্বাস করার ক্ষেত্রে সতর্ক থাকা। ’

সুযোগ পেলেই আঞ্চলিক অস্থিতিশীলতার জন্য তিনি মার্কিন প্রশাসনকে দায়ী করেন খামেনি। এর আগেও বেশ কয়েকবার যুক্তরাষ্ট্রকে ‘সন্ত্রাসী দেশ এবং আইএস নির্মাতা’ বলে উল্লেখ করেছেন তিনি। আরব নিউজ

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫