Skip to content

পুতিন সমালোচক নেমৎসভ হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত ৫

আন্তর্জাতিক ডেস্ক ॥
রাশিয়ার বিরোধীদলীয় নেতা এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক বরিস নেমৎসভ হত্যাকাণ্ডের মূল হোতাসহ ৫ জনকে দোষী সাব্যস্ত করেছে আদালত।

হত্যাকাণ্ডের বিচারে আটমাসেরও বেশি সময়ের শুনানির পর বৃহস্পতিবার আদালত নেমৎসভকে হত্যাকারী জাউর দাদায়েভসহ আরও চার চেচেনকে দোষী সাব্যস্ত করে।

২০১৫ সালের ফেব্রুয়ারিতে ক্রেমলিনের কাছে নেমৎসভকে গুলি করে হত্যা করেন জাউর দাদায়েভ। তিনিসহ বিচারের কাঠগড়ায় দাঁড়ানো আরও চার চেচেন নেমৎসভকে হত্যার জন্য ২ লাখ ৫০ হাজার ডলার পুরস্কার ঘোষণা করেছিল বলে অভিযোগ আছে।

দাদায়েভের সঙ্গে বাকী চারজনকে হত্যাকান্ডে সহযোগিতা করার অভিযোগে দোষী সাব্যস্ত করেছে আদালত। সূত্রঃ আল-জাজিরা

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫