Skip to content

পায়রায় হচ্ছে ১৩২০ মেগাওয়াটের বিদ্যুৎকেন্দ্র

স্টাফ রিপোর্টার ॥

সরকার ২০২১ সালের মধ্যে সারাদেশকে বিদ্যুতের আওতায় আনার জন্য খুবই আশাবাদী। একারণেই পায়রা সমুদ্রবন্দরে বাংলাদেশ ও চীনের যৌথ উদ্যোগে ১ হাজার ৩২০ মেগাওয়াটের কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

শনিবার গণমাধ্যমে দেয়া এক বক্তব্যে এ তথ্য জানান প্রতিমন্ত্রী। দেশের সব মানুষকে বিদ্যুতের আওতায় আনা, সরকারি পরিকল্পনার অংশ হিসেবেই এই উদ্যোগ নেয়া হয়েছে বলেও জানান তিনি।

প্রকল্প সূত্র অনুযায়ী, এটি ৫০:৫০ সমান শেয়ারের ভিত্তিতে দুই বিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে দুই ইউনিটের খুব আধুনিক তাপ বিদ্যুৎকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হবে। ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের প্রথম ইউনিটটি ২০২২ সালে এবং দ্বিতীয় ইউনিটটি ২০২৩ সালে উৎপাদনে যাবে।ৃ

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫