Skip to content

‘প্রয়োজনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে ইসি সেনাবাহিনী মোতায়েন করতে পারে’

স্টাফ রিপোর্টার ॥

আগামী নির্বাচনে প্রয়োজন হলে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আমলের মতো স্ট্রাইকিং ফোর্স হিসেবে নির্বাচন কমিশন সেনা বাহিনী মোতায়েন করতে পারে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া তো সেনা মোতায়েন করেননি। তিনি যেহেতু আইন মানেননি। সেহেতু অন্যদের আইন মানার বিষয়ে চাপ দেয়ার যৌক্তিক কারণ দেখি না। রবিবার সচিবালয়ে ঈদুল ফিতর উদযাপনের পর্যালোচনা সভা ও ঈদুল আজহার প্রস্তুতি নিয়ে অনুষ্ঠিত বৈঠকে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘সুইস ব্যাংকে বিএনপি নেত্রীর ছেলেদের ব্যাংক হিসেবের তথ্য পাওয়া গেছে তা আদালতে প্রমাণিত। কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে সে ধরনের তথ্য প্রমাণ নেই।’ বৈঠকে কুরবানির ঈদে ঘর মুখো মানুষের ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে আজ থেকেই মাঠে নামার নির্দেশ দিয়েছেন ওবায়দুল কাদের।

মন্ত্রী বলেন, এবারের ঈদুল ফিতর নির্বিঘ্নে উদযাপনের সফলতার হার ৮০ ভাগ। কুরবানির ঈদে ঈদযাত্রা আর সহজ করতে হবে। সড়ক-মহাসড়কে মন্ত্রী ভিআইপিদের পুলিশ প্রটোকল গাড়িতে সাইলেন না বাজানোর অনুরোধ করেন।

মন্ত্রী জানান, এই বিষয়টি আগামীতে মন্ত্রিসভায় উত্থাপন করা হবে। দেশের সাধারণ মানুষ সহজেই আইন মানে আমরা যারা অসাধারণ তারাই আইন মানতে চাইনা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫