Skip to content

‘বিশাল ঘাটতির এই বাজেট পুরোটাই ঋণ নির্ভর’

স্টাফ রিপোর্টার ॥

বর্তমান ভোটারবিহীন সরকার গত দু’দিন আগে চার লাখ দুইশত ছিষট্টি কোটি টাকার বিশাল বাজেট সংসদে পাশ করেছে এই বাজেট পুরোটাই ঋণ নির্ভর বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রবিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, বাজেট পাশের পূর্বে প্রধানমন্ত্রী বলেছেন-তারা দেশকে আর্থিকভাবে স্বয়ং সম্পন্ন করে নিজের পায়ে দাঁড় করিয়েছে। ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে। কিন্তু গণমাধ্যমে খবর বেরিয়েছে-আজকে যে শিশুটি জন্মগ্রহণ করবে তার মাথায়ও ৪৬,১৭৭ টাকা ঋণের বোঝা পড়বে। অর্থাৎ প্রতিটি মানুষের ওপর গড়ে ৪৬ হাজার টাকা ঋণের বোঝা দিয়েই শুরু হয়েছে ২০১৭-২০১৮ অর্থ বছর।

২০১৬-২০১৭ অর্থ বছরে মাথা পিছু যে ঋণের পরিমান ছিল ৪০ হাজার কোটি টাকা উল্লেখ করে রিজভী বলেন, বিশাল ঘাটতির এই বাজেট পুরোটাই ঋণনির্ভর। এই ঋণ প্রতিবছর শুধু বাড়ছে। ফলে জনগণের ওপরর ঋণের বোঝাও বাড়ছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী সংসদে আরো বলেছেন-তার সরকার বিদেশীদের কাছ থেকে কোন ঋণ নিচ্ছে না। কিন্তু অর্থ মন্ত্রণালয়ের তথ্য মতে ২০১৭-১৮ অর্থ বছরের শেষে দেশী-বিদেশী মিলিয়ে রাষ্ট্রের ঋণের মোট পরিমান দাঁড়াবে ৭ লাখ ৬১ হাজার ৯৩০ কোটি টাকা। এর মধ্যে দেশের অভ্যন্তর থেকে নেয়া ঋণের পরিমান ৪ লাখ ৭১ হাজার ৫০০ কোটি টাকা এবং বৈদেশিক ঋণ ২ লাখ ৯০ হাজার ৪৩০ কোটি টাকা। সদ্য সমাপ্ত ২০১৬-১৭ অর্থ বছরে পুরো দেশের মানুষের ওপর ৬ লাখ ৫৯ হাজার ৩৯০ কোটি টাকা ঋণ ছিল। বাংলাদেশ পরিসংখ্যাণ ব্যুরো’র তথ্য মতে গত ০১ জানুয়ারী পর্যন্ত দেশের জনসংখ্যা ১৬ কোটি ১৭ লাখ ৫০ হাজার। ফলে এই জনসংখ্যার ওপর মাথাপিছু ঋণ দাঁড়াবে ৪৬ হাজার ১৭৭ টাকা।

মূলত: বিশাল বাজেট এর ঘাটতি মেটাতে সরকারকে ব্যয়বহুল ঋণ নিতে হচ্ছে। আর এই কারনেই জনগণের ওপর দেশী-বিদেশী ঋণের বোঝা বাড়তেই আছে। প্রধানমন্ত্রী বলছেন তাঁর সরকার নাকি দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে এই সরকার দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

দুর্নীতি আর লুটপাটের মাধ্যমে আর্থিক খাতগুলো ধ্বংস করে দিয়েছে উল্লেখ করে বিএনপির এই মুখপাত্র বলেন, দেশ থেকে লুটের মাধ্যমে অবৈধভাবে অর্জিত লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করে ঋণের বোঝা চাপিয়ে দিয়েছে সাধারণ জনগণের ওপর। আজকে যে শিশুটি জন্মগ্রহণ করছে তাকেও ঋণের বোঝা বইতে হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫