Skip to content

উত্তরায় আগুন নিয়ন্ত্রণে

স্টাফ রিপোর্টার ॥

রাজধানীর উত্তরার রাজলক্ষ্মী মার্কেটের বিপরীত পাশে দু’টি ভবনে আগুন লেগেছে।

সকালে প্রথমে অবশ্য খবর পাওয়া গিয়েছিল রাজলক্ষ্মী মার্কেটে আগুন লেগেছে। পরে বিষয়টি পরিষ্কায় হয় যে, আগুন রাজলক্ষী মার্কেটে নয়, বরং ওই মার্কেটের বিপরীত পাশে দুটি ভবনে লেগেছে।

ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট প্রায় ৩ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে বলে জানা গেছে।

সোমবার ভোর ৫টার দিকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে কিভাবে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার মিজানুর রহমান।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫