Skip to content

সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়েছে বিএনপি

স্টাফ রিপোর্টার ॥

সংবিধানের ষোড়শ সংশোধনীর মাধ্যমে বিচারপতি অপসারণ করার ক্ষমতা জাতীয় সংসদের হাতে ফিরিয়ে দেওয়ার বিষয়টিকে অবৈধ ঘোষণা করেছে সুপ্রীম কোর্ট। রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল খারিজ করাকে জনগণের বিজয় বলে মন্তব্য করেছে বিএনপি।

সোমবার নয়া পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, রাষ্ট্র পক্ষের আপিল খারিজ করে দেয়াতে বিএনপি মনে করে জনগণের বিজয় হয়েছে।

তিনি বলেন, সুপ্রিম কোর্টের রায়ের মধ্য দিয়ে বিচার বিভাগকে করায়ত্ত করার সরকারের যে দুরভিসন্ধি করেছিল সেই চক্রান্ত ব্যর্থ হলো।

এই রায়কে যুগান্তকারী আখ্যা দিয়ে বিএনপির এই মুখপাত্র বলেন, এর মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতা ও সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে সহায়ক হবে। জনগণের মনে ন্যায় বিচারের নিশ্চয়তার আশ্বাস আরো গভীরভাবে প্রোথিত হলো।

তিনি বলেন, বর্তমান জাতীয় সংসদের যে কম্পোজিশন তাতে উচ্চ আদালতের বিচারকগণের অপসারণ করার ক্ষমতা জাতীয় সংসদের ওপর ন্যস্ত থাকলে সেখানে চরম দলীয় কর্তৃত্বের প্রতিফলন ঘটতো এবং নিরপেক্ষতা ও ন্যায় বিচার ক্ষুন্ন হতো। বিচারকগণকে নানাভাবে প্রভাবিত করতে তারা চাপ প্রয়োগে সুযোগ পেত। কিন্তু সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তের ফলে সংসদের মাধ্যমে ক্ষমতাসীনদের আদালতের ওপর অনাকাঙ্ক্ষিত হস্তেক্ষেপের নিশ্চিত সম্ভাবনা দূরীভূত হলো।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫