Skip to content

মধ্যপ্রাচ্যে শান্তি আনবে যোগব্যায়াম, মোদি বলছেন তা হবে মহান

আন্তর্জাতিক ডেস্ক ॥
মধ্যপ্রাচ্যের সংকট কাটাতে যোগ ব্যায়াম সাহায্য করতে পারে বলেই মনে করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইসরায়েলি চ্যানেল টু’কে দেওয়া এক সাক্ষাতকারে এধরনের মন্তব্য করেন মোদি। ইসরায়েল সফরে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে তিনি যোগব্যায়ামের আমন্ত্রণ জানাবেন কি না এমন প্রশ্নের উত্তরে ভারতের প্রধানমন্ত্রী বলেন, অনেক ইসরায়েলি নাগরিক গত ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবসে যোগব্যায়ামে অংশ নেন। তেলআবিবের রাবিন স্কয়ারে সেদিন তারা বিশাল এক যোগ আয়োজনে সমবেত হন। এরপর মোদি বলেন, কেউ যদি দিনে আধ ঘন্টা যোগ ব্যায়াম করে তাহলে তার এ অনুশীলন ইতিবাচক পদক্ষেপে সহায়ক হয়ে উঠবে। যোগ ব্যায়াম কি তাহলে মধ্যপ্রাচ্যের সংকট সমাধানে ভূমিকা রাখবে? এ প্রশ্নের উত্তরে মোদি আন্তরিকভাবে বলেন, তাহলে তা আমাকে খুবই আনন্দিত করবে।

মোদি ইসরায়েলের প্রশংসা করে বলেন, সকল বাধা উপেক্ষা করে দেশটির প্রবৃদ্ধি ও উন্নয়ন অভিবাদন জানানোর মত। যা সকলেই বিস্ময়ে অভিভূত করবে। ইসরায়েলের কথা এলেই দেশটির মানুষের উদ্ভাবনী শক্তি, প্রযুক্তি, মহাকাশ বিদ্যা, কৃষি. সম্পদের সর্বোচ্চ ব্যবহারের কথা উঠে আসে। এসবই ইসরায়েলিদের প্রতিচ্ছবি।

মোদি বলেন, ইসরায়েলীদের এসব গুণাবলী ভারতীয়রা ইতিবাচক ও যথাযথভাবেই দেখে। তারা ইসরায়েলিদের কাঁধে কাঁধ মিলিয়ে এর অংশীদারিত্ব পেতে চায়। এক অভিন্ন দিগন্তে পৌঁছাতে চায়। ইসরায়েল ও ভারতের সম্ভাবনা এক্ষেত্রে আকাশের মত বিশাল।
ভারতের প্রধানমন্ত্রী তার ইসরায়েল সফরকে ‘টারনিং পয়েন্ট’ হিসেবে অভিহিত করে বলেন, ইসরায়েলে আমার সফর তার দেশের কোনো নাগরিকের জন্যে ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে না। মোদি ইসরায়েলের চ্যানেল টু’এর সাংবাদিককে সাক্ষাতকার দিতে শুরু করেন ‘সালোম’ বলে এবং তা শেষ করেন, ‘টোডা রাবাহ’ (ধন্যবাদ) বলে। ইসরায়েল টাইমস

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫