Skip to content

ধোনির লজ্জার রেকর্ড

স্পোর্টস ডেস্ক ॥

সিরিজের চতুর্থ ওয়ানডেতে ১৮৯ রান তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের কাছে ১১ রানে হেরে গেছে ভারত। দলের হারের সঙ্গে ভারতের হয়ে সবচেয়ে ধীরগতির পঞ্চাশ ছাড়ানো ইনিংস খেলে লজ্জার নতুন রেকর্ড গড়েছেন দলটির সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

ওয়েস্ট ইন্ডিজের ছুঁড়ে দেওয়া ১৯০ রানের লক্ষ্যে ব্যাট করছিল ভারত। আগের দুই ম্যাচ সহজে জেতা ভারতের ব্যাটিং লাইন আপ এদিন ওয়েস্ট ইন্ডিজের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ভেঙে পড়ে। তবে আগের ম্যাচে দলকে জেতানো ধোনি এ ম্যাচেও দলকে জেতানোর চেষ্টা করেন। আর এজন্যই নিজের স্বভাবের বিরুদ্ধে গিয়ে ধীর-স্থির ব্যাট করতে থাকেন।

ম্যাচে ১১৪ বলে ৫৪ রান করে সাজঘরে ফেরেন ধোনি। ফিফটি করতে ধোনি খরচ করেন ১০৮ বল। এতদিন সবচেয়ে বেশি বল খেলে ফিফটির কীর্তি ছিল সাবেক অধিনায়ক ও খ্যাতিমান ক্রিকেটার সৌরভ গাঙ্গুলির। শ্রীলঙ্কার বিপক্ষে ২০০৫ সালে একটি ম্যাচে ১০৫ বলে ফিফটি করেছিলেন তিনি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫