Skip to content

সৌদির কাতিফে বিস্ফোরণে নিহত ১

বাংলাভূমি ডেস্ক ॥

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির তেল সমৃদ্ধ পূর্বাঞ্চলীয় প্রদেশে এক পুলিশ কর্মকর্তা নিহত এবং তিনজন আহত হয়েছে। বিবৃতিতে ‘সন্ত্রাসী তৎপরতার’ ফলে হতাহতের ঘটনা ঘটেছে বলে দাবি করা হয়েছে।

সৌদি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বা এসপিএ এ বিবৃতি প্রকাশ করেছে। আওয়ামিয়ের পুরানো এলাকায় টহল যানে ‘বিস্ফোরক পূর্ণ বস্তু’ আঘাত করলে এ হতাহতের ঘটনা ঘটে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

সৌদি নিরাপত্তা কর্তৃপক্ষ এ ঘটনার তদন্ত শুরু করেছে এবং বিবৃতিতে এ ঘটনাকে ‘সন্ত্রাসী অপরাধ’ হিসেবে উল্লেখ করা হলেও বিস্তারিত কোনো বিবরণ দেয়া হয়নি। গত মাসের ১১ তারিখে একই এলাকায় টহল যানের পাশে এক বিস্ফোরণে পদস্থ এক পুলিশ কর্মকর্তা নিহত এবং ২ জন আহত হয়েছিল।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫