Skip to content

ইজরায়েলের বিশেষ ফুলের নামকরণ হল মোদি নামের

আন্তর্জাতিক ডেস্ক ॥
মঙ্গলবার ইজরায়েল সফরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে মোদির এই সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন কূটনীতিকরা। ইজরায়েলেপৌঁছতেই নজিবিহীন অর্ভ্যথনা পেলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ প্রটোকল ভেঙে ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নিজে বিমানবন্দরে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে ৷
মোদিকে স্বাগত জানাতে সেখানে উপস্থিত ছিলেন নেতানিয়াহুর গোটা মন্ত্রিসভা ও বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীর প্রতিনিধিরাও ৷ কিন্তু সকলে চমকে দিয়ে মোদিকে হিন্দিতে নেতানিয়াহু বলেন, ‘আপকা সোয়াগত হ্যায়, মেরে দোস্ত।’ উত্তরে মোদি হিব্রুতে বলেন, ‘শালোম, এখানে এসে আমি খুশি।’
ইজরায়েলের বিশেষ ফুলের নামকরণ হল মোদি নামের
এছাড়াও মোদির প্রথবার ইজরায়েল সফরের জন্য তাঁকে সম্মান জানাতে ইজরায়েলের একটি বিশেষ ফুলের নামকরণ করা হল মোদি নামের ৷ তেল আভিভের সরকারি সূত্রে জানা গিয়েছে, ক্রিসানথুমান ফুলটি এবার থেকে সারা বিশ্বে পরিচিত হবে ‘মোদি’ ফুল নামে। এই সম্মানে আপ্লুত মোদি ৷ ইজরায়েলের সরকারি ট্যুইটে এই কথা জানানো হয়েছে ৷
ট্যুইটে জানানো হয়, ‘মোদিকে সম্মান জানিয়ে ইজরায়েলে দ্রুত বৃদ্ধিপ্রাপ্ত ক্রিসানথুমান ফুল এবার থেকে মোদি নামে জানা যাবে ৷’
নেতানিয়াহুর সঙ্গে ফুলের ফার্ম ডানসিংগারে যান মোদি ৷ লেটেস্ট প্রযুক্তি ব্যবহার করে কী ফুলের চাষ করা হয় সেই বিষয়ে তাদের বিস্তারিত ভাবে জানানো হয় ৷
বৃহস্পতিবার দুপুর দু-টোয় শহিদ ভারতীয় সেনাদের শ্রদ্ধা জানাতে হাফিয়া যাবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে ফিরে একাধিক ইজরায়েলি সংস্থার সিইও-দের সঙ্গে মধ্যাহ্নভোজ করবেন নরেন্দ্র মোদি।
এদিনই ভারতীয় সময় সন্ধে ৭:৩০ নাগাদ জি-২০ সম্মেলনে যোগ দিতে জার্মানির উদ্দেশে রওনা হবেন তিনি। এই জি-২০ সম্মেলনের পাশাপাশি হবে ব্রিকস সম্মেলনও। সেখানেই চিনা প্রেসিডেন্ট শি জিনপিঙের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে প্রধানমন্ত্রীর। সাম্প্রতিক সিকিম-বিবাদের আবহে এই বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫