Skip to content

গাজীপুরে অটোরিকশা চালককে হত্যার দায়ে তিন জনের ফাঁসির আদেশ

স্টাফ রিপোর্টার ॥
কালিয়াকৈর উপজেলায় এক অটোরিকশাচালককে হত্যার দায়ে তিনজনকে ফাঁসির আদেশ দিয়েছেন গাজীপুরের একটি আদালত। এ সময় তাঁদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

আজ বুধবার বেলা ১১টায় গাজীপুরের জেলা জজ এ কে এম এনামুল হক আসামিদের উপস্থিতিতে এ আদেশ দেন।

ফাঁসির দণ্ডাদেশ পাওয়া আসামিরা হলেন আলমগীর হোসেন, দেলোয়ার হোসেন ও মেহেদী হাসান বাবু।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) হারিছ উদ্দিন আহম্মদ মামলার বরাত দিয়ে বলেন, ২০১৩ সালের ২৬ ডিসেম্বর বিকেল ৪টায় কালিয়াকৈর থেকে অপহরণ করা অটোরিকশাচালক হায়দার আলীকে। এ সময় তাঁর অটোরিকশাটিও ছিনতাই করা হয়। পরের দিন পাশের এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

হারিছ উদ্দিন আহম্মদ জানান, অপহরণের ঘটনার পর নিহতের ভাই শফিকুল ইসলাম বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা করেন। ওই মামলায় বিচারকাজ শেষে আজ তিনজনের ফাঁসির দণ্ডাদেশ দেন আদালত।

আদালতে আসামিপক্ষের আইনজীবী ছিলেন লাবিব উদ্দিন সিদ্দিক।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫