Skip to content

যৌবন ধরে রাখবে যেসব খাবার

লাইফস্টাইল ডেস্ক ॥

প্রকৃতির নিয়মেই মানুষের বয়স বাড়ে, বয়সের ছাপ পড়তে থাকে শরীরে। কিন্তু একটু চেষ্টা করলেই আপনি বয়স বাড়লেও শরীরকে সুন্দর আর আকর্ষণীয় করে রাখতে পারবেন। নিয়মিত ব্যায়াম, মেডিটেশনের পাশাপাশি খাদ্যাভ্যাসটাও যদি ঠিক রাখেন তাহলে বয়স বাড়লেও সুন্দর থাকতে পারবেন। এজন্য খাদ্য তালিকায় রাখুন নিচে বর্ণিত ৪টি খাবার।

দই: নিয়মিত দই খান। দইয়ে থাকা ব্যাকটেরিয়া শরীরের জন্য ভালো। দই বয়সজনিত কারণে হওয়া রোগগুলো প্রতিরোধ করে। দইয়ে ক্যালসিয়ামও থাকে।

কমলা: কমলালেবু খাওয়া শরীরের জন্য খুবই ভালো। কারণ এই ফলে ভিটামিন ‘সি’ থাকে। ত্বক টানটান রাখে কমলালেবু।

অলিভ অয়েল: অলিভ তেল রোগ থেকে যেমন দূরে সরিয়ে রাখবে, তেমনি ত্বকে এনে দেবে উজ্জ্বলতা। যা আপনার বয়সকে সত্যিই কম করে দেখাবে।

স্ট্রবেরি: স্ট্রবেরি হোক কিংবা ব্ল্যাকবেরি সবকটিই শরীরের জন্য ভালো। বিশেষ করে কালো জাম। এতে প্রচুর পরিমাণ ভিটামিন ‘সি’ থাকে। এই জাতীয় ফল ত্বককে রাখে সতেজ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫