Skip to content

তৃতীয় রাউন্ডে নাদাল-মারে

স্পোর্টস ডেস্ক ॥

ফ্রেঞ্চ ওপেন জয়ের পর ঐতিহ্যবাহী উইম্বলডনে তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছেন স্প্যানিশ তারকা রাফায়েল নাদাল। সহজ জয়ে তৃতীয় রাউন্ডে উঠেছেন অ্যান্ডি মারেও।

শেষ কয়েক বছর ধরে উইম্বলডনে ঠিক নিজেকে মেলে ধরতে না পারা নাদাল এ দিন শুরু থেকেই ছিলেন দুর্দান্ত। বিশ্বের ৪৩ নম্বর খেলোয়াড় মার্কিন ডোনাল্ড ইয়ংকে সরাসরি ৬-৪, ৬-২, ৭-৫ সেটে হারিয়ে ২০১১ সালের পর তৃতীয় রাউন্ড নিশ্চিত করেন স্প্যানিশ এই তারকা।

মারে অবশ্য জয় পেয়েছেন আরও সহজে। ২০১৫ সালে নাদালকে হারিয়ে আলোড়ন সৃষ্টি করা জার্মান তারকা ডাস্টিন ব্রাউনকে সরাসরি ৬-৩, ৬-২, ৬-২ সেটে হারিয়ে তৃতীয় রাউন্ড নিশ্চিত করেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫