আন্তর্জাতিক ডেস্ক ॥
জাপানে টানা বৃষ্টিপাত, বন্যা ও ভূমি ধসে অন্তত ৪ লাখ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। বৃষ্টি ও বন্যায় নদীর পানি উপচে চারপাশে ছড়িয়ে পড়ায় বাড়ি ঘর তলিয়ে গেছে। পাহাড়ি এলাকায় ভূমি ধস হচ্ছে। ফুকুওকা এলাকা থেকে ৩ লাখ ৭৫ হাজার ও ওইতা থেকে ২১ হাজার মানুষকে তাদের ঘর বাড়ি থেকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। স্কুল ও সরকারি ভবনগুলোতে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।
গত ১ সপ্তাহ ধরে জাপানের দক্ষিণাঞ্চলে টানা বৃষ্টিপাত হচ্ছে। ইয়েনিসাফাক
