Skip to content

ইংল্যান্ডে রুট যুগের যাত্রা শুরু

স্পোর্টস ডেস্ক ॥

চার ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজ মাঠে নামবে ইংল্যান্ড। আর এ ম্যাচে অধিনায়কত্বের মধ্য দিয়েই ইংল্যান্ডে শুরু হচ্ছে রুট যুগের যাত্রা। লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪ টায়।

গত ফেব্রুয়ারিতে ইংলিশদের অধিনায়কের পদ থেকে অ্যালিস্টার কুক সরে দাঁড়ালে তার পরিবর্তে রুটকে অধিনায়ক করা হয়। তবে অধিনায়কত্ব ছাড়লেও দলের একাদশে থাকছেন কুক। আর দায়িত্ব পাওয়ার পর আজই ইংল্যান্ডকে প্রথমবারের মতো নেতৃত্ব দিতে যাচ্ছেন রুট।

তবে শুরুতেই দক্ষিণ আফ্রিকার মত কঠিন দলের সম্মুখীন হতে হচ্ছে রুটকে। আর লর্ডসে দক্ষিণ আফ্রিকার সাফল্যও বেশ ঈর্ষণীয়। ১৯৬০ সালের পর দক্ষিণ আফ্রিকা এখানে কোনো ম্যাচ হারেনি। চারটি ম্যাচ জিতেছে, ড্র করেছে দুটি।

এদিকে এবি ডি ভিলিয়ার্স, ফাফ ডু প্লেসিকে ছাড়াই আজ মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা। ডি ভিলিয়ার্স রয়েছেন বিশ্রামে আর স্ত্রী ও নবজাতকের পাশে থাকতে লর্ডস টেস্টে খেলতে পারছেন না ডু প্লেসি। ফলে প্রোটিয়াদের নেতৃত্ব দিবেন ডিন এলগার।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫