Skip to content

শুটিংয়ে যেভাবে পোশাক পরিবর্তন করতেন শ্রীদেবী

বিনোদন ডেস্ক ॥

পুরনো দিনে ফিল্মের শুটিংয়ের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে অদ্ভুত ঘটনার কথা জানিয়েছেন বলিউড অভিনেত্রী শ্রীদেবী। কীভাবে পোশাক পরিবর্তন করতেন, তা খোলাসা করেন শ্রীদেবী।

ঝোপঝাড়ের কিংবা গাছের পিছনেও পোশাক বদল করতে হয়েছে তাকে। কখনও বাসে কখনও বা শুটিং সেটের মধ্যেই বদল করেছেন পোশাক। উপায় ছিল না, কারণ তখনকার অভিনেত্রীরা আজকের অভিনেত্রীদের মত এত সুবিধা পেত না।

শ্রীদেবীর মতে, ‘ভ্যানিটি ভ্যান আজকালকার দিনে অভিনেত্রীদের কাছে আশীর্বাদের মত। আমাদের সময় এধরণের সুবিধা ছিল না। আমরা ঝোপঝাড়-গাছ, বাস কিংবা শুটিং সেটের মধ্যেও পোশাক বদল করেছি।

শ্রীদেবী আরও বলেন, ‘আমি তো শুটিং সেটে পানিও খেতাম না, কারণ সেটে কোন টয়লেট থাকত না। এছাড়া বৃষ্টির সময়ও শুটিং করতে চাইতাম না, কারণ তারপরই অসুস্থ হয়ে পড়তাম।’

আসলে অভিনয় পেশাটা বাইরে থেকে যতই গ্ল্যামারাস লাগুক না কেন, কাজটা যে কতটা কঠিন সেই অভিজ্ঞতাই শেয়ার করেছেন শ্রীদেবী।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫