Skip to content

রাজশাহীতে ৪ জেএমবি সদস্য গ্রেফতার

বাংলাভূমি ডেস্ক ॥

রাজশাহীর পুঠিয়া ও দুর্গাপুরে পুলিশের জঙ্গিবিরোধী বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) তালিকাভুক্ত চার সদস্য গ্রেফতার হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে তাদের আটক করা হয় বলে অতিরিক্ত পুলিশ সুপার সুমিত চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। এসময় জিহাদি বই ও ধরালো অস্ত্রসহ উদ্ধার করা হয়েছে।

আটককৃত জেএমবি সদস্যরা হলো- দুর্গাপুর থানার জয়কৃষ্ণপুর গ্রামের মো. ইসার ছেলে মো. আসলাম (৩৭), মৃত খোদা বক্সের ছেলে মোহাম্মদ আলী (৩০) ও মো. বাবু হুজুর (২৮) জোয়াদ আলীর ছেলে এবং রাজশাহী পুঠিয়া ধাদাশ গ্রামের আবদুল হামিদের ছেলে আবুল কাশেম রোকন (৩৮)।

রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার সুমিত চৌধুরী জানান, রাতে পুঠিয়া ও দুর্গাপুরে জঙ্গিবিরোধী অভিযান চালিয়ে নিজ নিজ বাসা থেকে তালিকাভুক্ত চার জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে অস্ত্র ও জিহাদি বই জব্দ করা হয়। তাদের থানায় এনে জিজ্ঞাসাবাদ চলছে। বিস্তারিত পরে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানানো হবে বলে জানান পুলিশ সুপার।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫