বিনোদন ডেস্ক ॥
নতুন ছবির প্রচারণায় বর্তমানে ব্যস্ত রয়েছেন শ্রুতি হাসান। কারণ ৯ই জুলাই মুক্তি পেতে চলেছে তার অভিনীত ‘বেহেন হোগি তেরি’ ছবিটি। এ ছবিতে রাজকুমার রাওয়ের বিপরীতে অভিনয় করেছেন তিনি। তবে সম্প্রতি একটি বক্তব্যের মাধ্যমে বেশ বিতর্কের মুখে পড়েছেন শ্রুতি। এ অভিনেত্রীর মতে নগ্নতা খুব স্বাভাবিক একটি ব্যাপার। আর তার এরকম মন্তব্য এখন ভাইরাল অনলাইন দুনিয়ায়ও। এর মাধ্যমে বেশ সমালোচনার মুখেও পড়েছেন তিনি। শ্রুতি বলিউডভিত্তিক একটি ওয়েবসাইটকে দেয়া সাক্ষাৎকারে বলেন, একজন অভিনেত্রীর কাজ হলো মনোযোগ দিয়ে তার কাজটি করা। আমি নিজেও সেটা অনুসরণ করি। আর সেটা করতে গিয়ে চরিত্রের প্রয়োজনে যদি কাপড় খুলে নগ্ন হতে হয় ক্যামেরার সামনে তাহলে আপত্তি কোথায়! এটাতো খুব স্বাভাবিক ব্যাপার। তিনি আরো বলেন, একজন প্রফেশনাল অভিনেত্রী হিসেবে আমি সব করতে পারি। কখনো খোলামেলা হতে দ্বিধাবোধ করিনি। সামনে যদি নগ্ন হতেও হয় হবো, তবে চরিত্রকে সেটা ডিমান্ড করতে হবে।
আপত্তি নেই…
আপডেট :July 7, 2017
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
