Skip to content

শ্রীদেবীকে নিয়ে মন্তব্য করে ক্ষমা চাইলেন বাহুবলীর পরিচালক

বিনোদন ডেস্ক ॥

বাহুবলীকে জড়িয়ে শ্রীদেবীকে নিয়ে বিতর্ক যেন থামতেই চাইছে না। তবে এবার শ্রীদেবীকে নিয়ে বেফাঁস মন্তব্য করে জনসমক্ষে ক্ষমা চাইলেন ছবির পরিচালক এস এস রাজামৌলি।

‘বাহুবলী ২ : দ্য কনক্লুশন’ রিলিজের পর একটি চ্যাট শো-তে গিয়ে শ্রীদেবীকে নিয়ে মন্তব্য করেছিলেন রাজামৌলি। বলেছিলেন, ‘বাহুবলীতে রাজমাতা শিবগামীর চরিত্রে রাম্যা কৃষ্ণণকে চুক্তিবদ্ধ করার আগে বলিউডের সুপারস্টার অভিনেত্রী শ্রীদেবীকে প্রস্তাব দিয়েছিলাম। তবে সেই প্রস্তাবে সায় দেননি তিনি। পারিশ্রমিক পছন্দ না হওয়াতে বাহুবলীর অফার ছেড়ে দেন শ্রীদেবী। এখন নিশ্চয়ই আফসোস করেন। সবকিছু টাকার জন্য করতে হয় না।’

জনসমক্ষে শ্রীদেবীকে নিয়ে এমন মন্তব্য করার জন্য সমালোচনার মুখে পড়েন এই পরিচালক। তবে এ নিয়ে খুব বেশি জল ঘোলা করতে চাননি তিনি। সরাসরি শ্রীদেবী ও তার ভক্তদের কাছে ক্ষমা চেয়েছেন পরিচালক। সম্প্রতি ‘ডিএনএ’ সংবাদপত্রকে দেওয়া একটি সাক্ষাৎকারে রাজামৌলি বলেছেন, ‘দর্শক কার কথা বিশ্বাস করবেন সেটা তাদের ব্যাপার। কিন্তু শ্রীদেবীর মতো একজন অভিনেত্রীকে নিয়ে জনসমক্ষে মন্তব্য করা আমার ঠিক হয়নি। আমি দু:খ প্রকাশ করছি। আশা করছি শ্রীদেবী আমাকে মাফ করবেন।’

বলিউডের ‘শ্রী’ শ্রীদেবী অবশ্য দীর্ঘদিন ধরেই এ নিয়ে কোনো মন্তব্য করেননি। তবে ‘মম’ ছবির প্রচারে গিয়ে বারবার সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়ায়, শেষ পর্যন্ত মুখ খুলেছিলেন শ্রীদেবী। বলেছিলেন, ‘অন্য এক অভিনেতা শিবগামীর চরিত্রে অভিনয় করেছেন। আর দু’টি ভার্সনেই বেশ ভাল কাজ করেছেন। ফিল্মটা বেশ জনপ্রিয়ও হয়েছে। ফলে এখন এ নিয়ে কথা বলে কী লাভ? এসব ভুলে যাওয়াই ভালো।’

বাহুবলীকে সরিয়ে তামিল পিরিয়ড ড্রামা ‘পুলি’তে রানির ভূমিকায় অভিনয় করেছিলেন শ্রী। আর শিবগামীর চরিত্রে দেখা যায় রাম্যা কৃষ্ণনকে। এরপরের কাহিনি তো ইতিহাস! বক্স অফিস কালেকশনের দিক থেকেও সফল ফিল্মের তকমা জোটে ‘বাহুবলী ২: দ্য কনক্লুশন’র। আর সিনেমা হলে দর্শক টানতে রীতিমতো মুখ থুবড়ে পড়ে ‘পুলি’।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫