বিনোদন ডেস্ক ॥
২০১২ সালে ‘এক দিওয়ানা থা’ ছবির মধ্যে দিয়ে বলিউডে অভিষেক হয় এ্যামি জ্যাকসনের। এরপর একে একে বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেন। পাশাপাশি কয়েকটি তামিল ছবিতেও কাজ করেন। তবে চলতি বছর তিনি সর্বাধিক আলোচিত হয়েছেন ‘২.০’ ছবিতে কাজ করে। বলিউডের ইতিহাসের সবচাইতে বড় বাজেটের এ ছবিতে এ্যামিকে দেখা যাবে রজনীকান্তের বিপরীতে অভিনয় করতে। ছবিতে আরো রয়েছেন অক্ষয় কুমার। এটি মুক্তি পাবে আগামী বছরের জানুয়ারিতে। তবে ছবি মুক্তির আগেই নতুন করে আলোচনায় এলেন এ্যামি। সম্প্রতি ইন্সটাগ্রামে নিজের একটি টপলেস ছবি প্রকাশ করেছেন তিনি। আর এর মাধ্যমে অনলাইন দুনিয়ায় ভালোই উষ্ণতা ছড়াচ্ছেন তিনি। ছবিতে দেখা যাচ্ছে শরীরের উপরের অংশে কোন ধরনের পোশাকই পড়েননি তিনি। কেবলমাত্র হাত দিয়ে নিজের গোপন অঙ্গ জড়িয়ে ধরে পেছনের তাকিয়ে পোজ দিয়েছেন। অনেকেই মনে করছেন ছবি মুক্তির আগে প্রচারনার একটি অংশ হিসেবেই এ্যামি এমনটা করে থাকতে পারেন। আবার অনেকে বলছেন এ্যামি এমনই। সব সময়ই নতুন কিছু করে বিতর্ক তৈরি করাটা তার স্বভাব।
টপলেস হলেন এ্যামি জ্যাকসন
আপডেট :July 9, 2017
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
