স্টাফ রিপোর্টার ॥
দেশে সুষ্ঠ নির্বাচনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান প্রতিবন্ধক হিসেবে দাঁড়িয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
তিনি বলেন, দেশে সুষ্ঠ নির্বাচনের প্রধানপ্রতিবন্ধক শেখ হাসিনা। তার পদত্যাগের মধ্য দিয়ে আমরা একটি সুষ্ঠ নির্বাচনের গ্যারান্টি দিতে পারি। এর বাহিরে বিকল্প কোন পথ আছে বলে মনে হয় না।
রবিবার(৯ জুলাই) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন মহানগর উত্তর আয়োজিত”বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক ও সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনসহ সকল রাজবন্দীদের মুক্তির দাবিতে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
আন্দোলন ও নির্বাচন দুটোর জন্যই বিএনপি প্রস্তুত আছে জানিয়ে শামসুজ্জামান দুদু বলেন, ‘বিএনপি ও ২০ দলীয় জোট নির্বাচন করতে চায় তবে শেখ হাসিনার অধিনে নয়, শেখ হাসিনা কি জিনিস তার অধিনে কেমন নির্বাচন হতে পারে ২০১৪ সালের ৫ জানুয়ারি জাতি দেখেছে। তার (শেখ হাসিনা) অধিনে সুষ্ঠ নির্বাচন হতে পারে তিনি নিজেই বিশ্বাস করেন না। তার পদত্যাগের মধ্য দিয়েই আমরা কেবলমাত্র একটি সুষ্ঠ নির্বাচনের গ্যারান্টি দিতে পারি।
বিএনপির এই নেতা বলেন, ‘বর্তমান ক্ষমতাসীন দলের শাসনকালে গুম, খুন, হত্যা, নির্যাতন নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। দেশের সমস্ত মানুষ আজ আশংকাজনক পরিবেশের মধ্যে বসবাস করছে। কবি প্রাবন্ধিক ফরহাদ মজারের অপহরণ নিয়ে পুরো দেশবাসী আতঙ্কিত বলেও মন্তব্য করেন তিনি।
সরকারের উদ্দেশ্য হুঁশিয়ারি দিয়ে ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন,’সময় খ্বু বেশিদিন নেই। অনিতিবিলম্বে সুষ্ঠ নির্বাচনের জন্য সকল দল যাতে নির্বাচনে অংশগ্রহন করতে পারে তার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করুন। অন্যথায় বিএনপি আন্দোলনের জন্য প্রস্তুত রয়েছে।
এসময় তিনি বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক ও জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন সহ-সকল রাজবন্দীদের নি:শর্ত মুক্তি দাবি করেন।
আয়োজক সংগঠনের মহানগর উত্তরের সভাপতি মোস্তফা গাজী দুদুর সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, বিএনপির প্রশিক্ষন বিষয়ক সম্পাদক এবি এম মোশাররফ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কাদের গনি চৌধুরী, ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূইয়া, সংগঠনের সহ-সভাপতি নাজমুল হোসেন রনি,সহ-সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম প্রমুখ।
সুষ্ঠু নির্বাচনের প্রধান প্রতিবন্ধক শেখ হাসিনা : দুদু
আপডেট :July 9, 2017
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
