Skip to content

ফখরুলের ওপর হামলা: তোপের মুখে আ.লীগ নেতারা

বাংলাভূমি ডেস্ক ॥
কক্সবাজারের রাঙ্গুনিয়ায় মির্জা ফখরুলের ওপর হামলার ঘটনায় আ.লীগ নেতাদের মধ্যে যারা দলীয় দোষ খোঁজার চেষ্টা করেছেন, তারা কার্যনির্বাহী কমিটির সভায় তোপের মুখে পড়েছেন। প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতির উপস্থিতিতে সভায় উপস্থিত নেতারা ওই ঘটনাকে বিএনপির সাজানো নাটক হিসেবে উল্লেখ করেন। সভায় উপস্থিত একাধিক নেতা বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, শনিবার গণভবনে দলের কার্যনির্বাহী কমিটির সভায় গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীসহ শীর্ষ নেতারা বিষয়টি নিয়ে কথা বলেন। তারা বলেন, মির্জা ফখরুলের ওপর হামলার ঘটনায় যারা দলীয় নেতাদের দোষ খোঁজার চেষ্টা করছেন, তারা মুলত ফখরুলের জন্য মায়া কান্না করছেন।

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, ১৮ জুন সকালে মির্জা ফখরুলের গাড়ি বহরে হামলার সময় ড. হাছান মাহমুদ ঢাকায় অবস্থান করছিলেন। ওইদিন বিকেলে তিনি এলাকার উন্নয়ন কাজে যোগ দিতে রাঙ্গুনিয়া যান। হাছান মাহমুদের নামে মিথ্যা অপবাদ রটাতেই বিএনপি ওই হামলার নাটক সাজায়।

ড. হাছান মাহমুদ ওই হামলার সঙ্গে কোনভাবেই জড়িত নন উল্লেখ করে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, ১৯৮০ সালে চট্টগ্রাম নিউমার্কেট মোড়ে জিয়ার মন্ত্রিসভার সদস্য ব্যারিষ্টার সুলতানের নেতৃত্বে হাছান মাহমুদের পায়ের রগ কেটে দেয়া হয়েছিলো। সেই থেকেই বিএনপির রোষানলে পড়েন হাছান মাহমুদ।

এসময় প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ হাসিনা সবার বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং সবাইকে সাধারণ মানুষের পাশে থেকে দেশের উন্নয়নে কাজ করার নির্দেশ দেন।

কার্যনির্বাহী কমিটির সভার আভ্যন্তরীণ এ আলোচনা একটি অনলাইন গণমাধ্যম বিকৃত করে প্রকাশ করেছে বলে আ.লীগের একাধিক নেতা দাবি করেছেন। তারা বলেন, বিষয়টি নিয়ে কোন নেতাকে এককভাবে দোষারোপ করা হয়নি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫