বিনোদন ডেস্ক ॥
অভিনয় তো বটেই, ফ্যাশন সেন্সেও শিরোনামে থাকেন কারিনা কাপুর খান। প্রেগন্যান্সি পিরিয়ডেও বেবি বাম্প নিয়ে স্টাইল স্টেটমেন্ট মেনটেইন করেছেন এ নায়িকা। তার পরের ছবি ‘বীর দি ওয়েডিং’-এর শুটিং শুরুর আগে ওয়ার্কআউট করছেন নিয়ম করে। তার প্রমাণও মিললো। সম্প্রতি মালয়েশিয়ায় কালো ও সোনালি রঙা খোলামেলা গাউনে একটি দোকানের উদ্বোধনে হাজির হয়েছিলেন তিনি। ডিজাইনার অফ শোল্ডার গাউনে কারিনাকে সাজিয়েছিলেন স্টাইলিস্ট মোহিত রাই। সঙ্গে ছিল মানানসই গয়না। কারিনার সাজ পোশাক সবসময়ই আলাদা ভাবে নজর কাড়ে। তৈমুর হওয়ার পরও একইভাবে নিজেকে মেনটেইন করেছেন তিনি। মালয়েশিয়ায় ওই অনুষ্ঠানে অনুরাগিরা ঘিরে ধরেন কারিনাকে। তার আগামী ছবি নিয়ে প্রশ্ন তো ছিলই। অনেকে কারিনার এমন সাহসী খোলমেলা পোশাকের প্রশংসা করেন। কিন্তু তৈমুরের বিষয়ে জানতে অনেক বেশি উৎসাহী ছিলেন সবাই। কিভাবে কারিনা নিজেকে মেনটেইন করেন তাও জানতে চেয়েছেন অনেকে। তবে হাসিমুখে সব প্রশ্ন সামলালেও তৈমুরকে নিয়ে বিশেষ কিছু বলেননি কারিনা।
দোকানের উদ্বোধনেও খোলামেলা কারিনা
আপডেট :July 10, 2017
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
