Skip to content

বিরাটের বিরুদ্ধে রাখি সাওয়ান্তের একাধিক অভিযোগ

বিনোদন ডেস্ক ॥

আবারও খবরের শিরোনামে রাখি সাওয়ান্ত। বলিউডের বিতর্কিত এই অভিনেত্রী এবার অভিযোগ তুললেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির বিরুদ্ধে। বিরাটের বিরুদ্ধে একটি নয়, বরং একাধিক অভিযোগ এনেছেন এই ‘গসিপ কুইন’।

সম্প্রতি একটি নিউজ পোর্টালে ভিডিও সাক্ষাৎকার দিয়েছেন রাখি। সেখানে বিরাটকে তিনি মদ্যপান ও ধূমপান থেকে বিরত থাকতে বলেছেন। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানের কাছে ১৮০ রানে হেরেছে ভারত।

আর এই হারের ব্যাখা দিয়ে রাখি বলেন, ‘বিরাট কী হয়েছে তোমার। সারা দেশ তোমাকে ভালবাসে। ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে মানুষ বাজি ধরে হেরে গেছে। আমরা স্বপ্নেও ভাবিনি যে, ১৮০ রানে হেরে যাব। তোমার দলের খেলোয়াড়রা ফাইনালের আগে সারা রাত পার্টি করেছে। কী করে তাদের থেকে ভাল রান আশা করতে পারি। তোমার যকৃৎ ও ফুসফুস যদি ঠিকভাবে কাজ না-করে, তাহলে রান করতেই পারবে না। কোহলি তুমি মদ্যপান আর ধূমপানটা কমাও। ’

রাখি এখানেই শেষ করেননি। তিনি আরও বলেন, ‘কোহলি তুমি আমাকে ক্যাপ্টেন করে দাও। তোমার চোখকে অন্য কোথাও ঘুরতে দেব না। তবেই তুমি ভাল ক্রিকেট খেলতে পারবে। ’

রাখি কোহলি-কুম্বলের সম্পর্ক নিয়েও মন্তব্য করতে দু’বার ভাবেননি। তিনি বলেন,‘ কুম্বলে পদত্যাগ করেছেন। এর মানেই তোমার সঙ্গে ওর কোনও সমস্যা হয়েছে নিশ্চই। এবার থেকে আমি সব ম্যাচে মাঠে থাকব। তাহলেই তুমি ভাল খেলতে পারবে। আমরা ধারাবাহিক ভাবে জিতছিলাম বলেই অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে গিয়েছিলাম। ’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫