আন্তর্জাতিক ডেস্ক ॥
যুক্তরাষ্ট্রে মিসিসিপি অঙ্গরাজ্যে এক সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ১৬ আরোহীর সবাই নিহত হয়েছে। শেরিফ রিকি ব্যাংক স্থানীয় সময় ৬.১৫ টায় ঘটা সি -১৩০ বিমানটিতে ১৬ জন আরোহী ছিল বলে জানা গেছে।
রাজ্যের লেফ্লোর কাউন্টির মহাসড়ক সংলগ্ন একটি সয়াবিন ক্ষেতে বিমানটি বিধ্বস্ত হয়। এ সময় বিমানটির ধ্বংসাবশেষ প্রায় পাঁচ মাইল এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে। আকাশ জুড়ে আগুনের ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়।
মার্কিন নৌ বাহিনী এক টুইটার বার্তায় জানিয়েছে, ‘১০ জুলাইয়ের সন্ধ্যায় একটি ইউএসএমসি-কেসি-১৩০ বিমান দুর্ঘটনায় পড়ে। এখনো পর্যন্ত পুরো ঘটনা স্পষ্ট নয়, তবে আরো তথ্য জানানো সম্ভব হবে।’
