Skip to content

কুর্দীদের স্বাধীনতা প্রশ্নে গণভোট নিয়ে আলোচনার জন্য ব্রাসেলসে বারজানি

আন্তর্জাতিক ডেস্ক ॥

মুজতাহিদ ফারুকী: ইরাকের কুর্দিস্তান অঞ্চলের প্রেসিডেন্ট মাসুদ বারজানি গত সোমবার সরকারি সফরে ব্রাসেলসে পৌঁছেছেন। সেখানে তিনি কুর্দিস্তানের স্বাধীনতার প্রশ্নে অনুষ্ঠিতব্য গণভোট প্রসঙ্গে ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সঙ্গে আলোচনা করবেন।

বারজানির গণমাধ্যম বিষয়ক সহকারী কিফাহ মাহমুদ দৈনিক আশারক আল-আওসাত পত্রিকাকে জানান, ইউরোপীয় পার্লামেন্টের আমন্ত্রণে বারজানি বেলজিয়ামে গেছেন। তিনি জানান, ইউরোপীয় ইউনিয়নের সদস্যরা কুর্দিস্তানের গণভোট সম্পর্কে ব্যাখ্যা চান।

মাহমুদ বলেন, ইউরোপের পার্লামেন্টে বারজানি যে ভাষণ দেবেন তাতে তিনি ইরাকি রাষ্ট্র গঠনের ইতিহাস এবং কুর্দিস্তানের স্বাধীনতার অঙ্গীকার করেও তা কখনই পূরণ না করার ঘটনাবলী বিস্তারিত তুলে ধরবেন। তিনি বলেন, কুর্দি জনগণ গত ৮০ বছর ধরে সবধরণের যুদ্ধ, গণহত্যা ও রাসায়নিক হামলার শিকার হয়েছে। তাদের পাঁচ হাজার গ্রাম ধ্বংস করে ফেলা হয়েছে।

উল্লেখ্য, আগামী ২৫ সেপ্টেম্বর কুর্দিস্তানে গণভোট অনুষ্ঠিত হবে।

মাহমুদ বলেন, প্রেসিডেন্ট বারজানি ইউরোপীয় পার্লামেন্টে জানাবেন যে ২০০৩ পর্বের পর কুর্দিরা বাগদাদের সঙ্গে সম্পর্ক জোরদারের চেষ্টা করেছে কিন্তু তা সফল হয়নি। এর ফলে আমাদেরকে কুর্দি জনগণের নিজেদের ভাগ্য নিজেরাই নিয়ন্ত্রণের আকাঙ্ক্ষার কথা শুনতে হয়েছে।

এদিকে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান গত সোমবার বলেছেন, প্রতিবেশি ইরাকের ঐক্যবদ্ধ থাকা ক্রমশ আরও বেশি জরুরী হয়ে উঠছে। তাই কুর্দিদের স্বাধীনতার প্রশ্নে গণভোট অনুষ্ঠান উচিৎ হবে না। কুর্দিদের একতরফা পদক্ষেপ গ্রহণে বিরত থাকতে হবে।

সূত্র: আশারক আল-আওসাত

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫