Skip to content

৩৮ তম বিসিএসে বাধ্যতামূলক থাকছে না জাতীয় পরিচয়পত্র

স্টাফ রিপোর্টার ॥

৩৮ তম বিসিএসে আবেদনকারীদের জাতীয় পরিচয়পত্রের তথ্য দাখিলের বাধ্যবাধকতা থাকছে না। আপাতত তা তুলে নিয়েছে পিএসসি। তবে লিখিত পরীক্ষা অথবা মৌখিক পরীক্ষার বোর্ডে অবশ্যই জাতীয় পরিচয়পত্র দেখাতে হবে। সরকারি কর্মকমিশনের (পিএসসি) জনসংযোগ কর্মকর্তা ইসরাত শারমিন ঈশিতা এই তথ্য নিশ্চিত করেছেন।

পিএসসির এই কর্মকর্তা জানান, প্রাথমিক আবেদনে জাতীয় পরিচয়পত্রের নম্বর বাধ্যতামূলক করা হয়েছিল। কিন্তু অনেকেই অভিযোগ করছেন, এখনও তারা আইডি হাতে পাননি অথবা অনেকের হারিয়ে গিয়েছে। ফলে আপাতত এটা শিথিল করা হয়েছে। তবে যাদের আছে তাদের তা দিতে হবে।

তিনি আরও জানান, তবে লিখিত অথবা মৌখিক পরীক্ষার সময় অবশ্যই তা দেখাতে হবে। আমরা আশা করছি ততদিনে সবাই আইডি নম্বর পেয়ে যাবেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫