Skip to content

বাসে অগ্নিসংযোগের মামলায় > গাজীপুর সিটির ৬ কাউন্সিলরকে জেল হাজতে প্রেরণের নির্দেশ

রাহিম সরকার॥
গাজীপুর: বাসে অগ্নিসংযোগের মামলায় গাজীপুর সিটি কর্পোরেশনের ৬ কাউন্সিলরকে জেলহাজাতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার সকালে গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মোঃ ইকবাল হোসেন এ আদেশ প্রদান করেন।
এরা হলেন গাজীপুর সিটি কর্পোরেশনের ১৯নং ওয়ার্ডের কাউন্সিলর তানভীর আহমেদ, ৫৩নং ওয়ার্ডের মোঃ শফিউদ্দিন, ৫৪নং ওয়ার্ডের শেখ মোহাম্মদ আলেক, ১৫নং ওয়ার্ডের ফয়সাল আহমেদ সরকার, ২৬নং ওয়ার্ডের হান্নান মিয়া হান্নু ও ২০নং ওয়ার্ডের মোঃ শহিদুল ইসলাম। এরা সবাই বিএনপি সমর্থক কাউন্সিলর।
গাজীপুর আদালতে পরিদর্শক মোঃ রবিউল ইসলাম জানান, ২০১৬ সালের ১৫ এপ্রিল জয়দেবপুর চান্দনা চৌরাস্তায় একটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনের পুলিশের এসআই আহাদুল ইসলামের দায়ের করা মামলায় চার্জশীটভূক্ত ৮ কাউন্সিলর মঙ্গলবার সকালে গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতে আত্মসমর্পন করেন। শুনানী শেষে ওই আদালতে বিচারক ছয়জনের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। অপর দুই আসামি সংরক্ষিত ৩নং ওয়ার্ডের কাউন্সিলর মিসেস শিরিন চাকলাদার ও ৪২নং ওয়ার্ডের কাউন্সিলর সুলতান উদ্দিন আহাম্মেদের জামিন মঞ্জুর করেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫