আন্তর্জাতিক ডেস্ক ॥
ভারতের কাশ্মীরের অনন্তনাগে সোমবার রাতে অমরনাথ যাত্রীদের একটি বাসকে লক্ষ্য করে জঙ্গিরা গুলি চালাতে শুরু করে ৷ জঙ্গিদের গুলিতে অন্তত সাত জন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে ৷ নিরাপত্তা কনভয়ের পাহারায় অমরনাথ যাত্রীদের নিরাপদে পৌঁছে দেওয়ার কাজ। তার জায়গায় যাত্রীদের পৌঁছে যেতে নেমে পড়ল পারমিটবিহীন বাস। সামনে – পিছনে কভার আপ ছাড়াই জম্মুর পথে রওনা হয় বাসটি। তাই হামলার পর বাধে গুলি চালিয়ে পালিয়ে যেতে জঙ্গিদের অসুবিধা হয়নি।
এই নারকীয় হামলার প্রতিবাদে ট্যুইটার জুড়ে নিন্দার ঝড় উঠেছে ৷ দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ট্যুইটে ঘটনার শোকপ্রকাশ করেন ৷ তিনি জানান, হামলার নিন্দায় সোচ্চার হয়েছে সকল কাশ্মীরবাসী ৷ তার জন্য তিনি তাদের কুর্ণিশ জানিয়েছেন ৷ পাশাপাশি বলেন যে এটা থেকেই প্রমাণিত যে কাশ্মীরিয়তের আসল সত্ত্বা এখনও বেঁচে রয়েছে ৷
তার এই ট্যুইটে ক্ষুব্ধ এক ভ্রমণ সংস্থার কর্ণধার সুচি সিংহ কলরা নামে এক ব্যক্তি জানান, ‘কেউ এই মুহূর্তে কাশ্মীরিয়ত বেঁচে আছে কিনা তা নিয়ে ভাবতে চায় না ৷ বরং তারা চায় যে হামলাকারীদের কঠোর শাস্তি দেওয়া হোক ৷’ সুচি সিংহ কলরার ট্যুইটের উত্তরে রাজনাথ সিং জানান, ‘আমাকে ভাবতে হয় ৷ কারণ দেশের সমস্ত জায়গায় শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখা আমার কাজ ৷ সব কাশ্মীরিরা সন্ত্রাসবাদী নয় ৷’
রাজনাথ সিংয়ের ট্যুইটটি ৩৫০০টি লাইক পেয়েছে, রিট্যুইট হয়েছে ২০০০ বার ৷ অন্যদিকে, কালরা তার ট্যুইটার অ্যাকাউন্ট ডিলিট করে দিয়েছেন ৷
তীর্থযাত্রীদের উপর হামলার ঘটনার তীব্র নিন্দা করে রাজনাথ সিং জানান, এই হামলা কাপুরুষোচিত ৷
এ নিয়ে জরুরি বৈঠকে বসেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল-সহ সেনা ও গোয়েন্দার উচ্চপদস্থ কর্তারা। হতাহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা করেছে ভারত সরকার এবং কাশ্মীর সরকার।
সব কাশ্মীরি সন্ত্রাসবাদী নয় : রাজনাথ সিং
আপডেট :July 12, 2017
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
