স্টাফ রিপোর্টার ॥
আগামী নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনের ব্যাপক পরিবর্তন সুদুর প্রসারী নীল নকশারই অংশ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, আগামী নির্বাচনগুলোকে প্রভাবিত করার জন্যই একটা চক্রান্তজাল বিস্তারের আলামত কী না সেটাই দেশের ভোটারদেরকে এখন ভাবিয়ে তুলেছে। বুধবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, আজকে একটি দৈনিক পত্রিকায় নির্বাচন কমিশনের নিয়োগ-পদোন্নতি কমিটির যিনি প্রধান তিনি গণবদলী ও পদোন্নতির ঘটনার বিষয়ে কিছুই জানেন না খবর প্রকাশিত হয়েছে।
তিনি বলেন, ইসির নিয়োগ, পদোন্নতি, প্রশাসনিক সংস্কার ও পূণর্বিন্যাস এবং দক্ষতা উন্নয়ন কমিটির প্রধান নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার এ বিষয়ে ইসি’র সচিবকে নোট দিয়েছেন।
এই চাঞ্চল্যকর ঘটনা দেশবাসীর মধ্যে বিস্ময় সৃষ্টি করেছে। এতে স্বয়ং ইসি’র অনেক কর্মকর্তাও ক্ষুদ্ধ হয়েছেন। এই ঘটনায় কমিশনের শুধু ভাবমূর্তিই নষ্ট হয়নি বরং এতে নির্বাচন কমিশনের কর্মকান্ড বিশাল প্রশ্নের সম্মুক্ষিণ হয়েছে।
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ডিসেম্বর থেকে সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার প্রাক্কালে অশুভ উদ্দেশ্যে এই পরিকল্পিত গণবদলী ও পদোন্নতির ঘটনা ঘটানো হয়েছে কী না সেটি নিয়ে সকলের মনে বড় ধরণের প্রশ্ন দেখা দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
বিএনপির এই মমুখপাত্র বলেন, তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যূৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি সুন্দরবিনাশী সকল প্রকল্প বাতিলের দাবিতে গতকাল মঙ্গলবার সারাদেশে সভা-সমাবেশ করে। নারায়ণগঞ্জের সমাবেশে আন্দোলনকারী সাংস্কৃতিক কর্মীদের ওপর সরকারের পেটোয়া বাহিনী হামলা চালায়। এতে বেশ কয়েকজন উক্ত সংগঠনের নেতাকর্মী গুরুতর আহত হয়ে হাসপাতালে মূমুর্ষ অবস্থায় চিকিৎসাধীন আছেন।
তিনি বলেন, সুন্দরবনের সুরক্ষাকে বিপন্ন করছে সরকারের একগুঁয়েমি নীতি। কয়লা পুড়িয়ে রামপাল বিদ্যূৎ কেন্দ্র স্থাপনের বিরুদ্ধে জাগ্রত দেশবাসী প্রতিবাদমূখর। এই প্রকল্প বাস্তবায়িত হলে মানববসতি অনিবার্য ধ্বংসের মুখে পতিত হবে। প্রাকৃতিক জীববৈচিত্র নির্মূল হয়ে যাবে। রামপাল বিদ্যূৎ প্রকল্পের কারনে সুন্দরবনের বিশ্বঐতিহ্য চরম হুমকির মধ্যে পড়বে। কিন্ত
