Skip to content

চট্টগ্রামে মদ ও ইয়াবাসহ গ্রেপ্তার ৫

চট্টগ্রাম প্রতিনিধি ॥
চট্টগ্রামে ইয়াবা ও চোলাই মদসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বৃহস্পতিবার ভোরে ও বুধবার গভীর রাতে হাটহাজারি বাস স্ট্যান্ড, নগরীর শাহ আমানত সেতু ও ফিরিঙ্গী বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে অধিদপ্তরের সহকারী পরিচালক (গোয়েন্দা) জিল্লুর রহমান জানান।

এরা হলেন- শাহ আলম (২২), শাহজাহান (১৮), সুজন (১৮), হাবিব উল্লাহ (৪২) ও নুর মোহাম্মদ (২৫)।

জিল্লুর বলেন, ৫০০ লিটার চোলাই মদ নিয়ে রাঙামাটির কাউখালী থেকে চট্টগ্রাম আসার সময় হাটহাজারি পার্বতী স্কুল এলাকা থেকে শাহ আলম, শাহজাহান ও সুজনকে গ্রেপ্তার করা হয়।

আলাদা অভিযানে বাকলিয়া থানার শাহ আমানত সেতু ও কোতোয়ালী থানার ফিরিঙ্গী বাজার এলাকা থেকে তিন হাজার ৯০০ ইয়াবাসহ হাবিব উল্লাহ ও নুর মোহাম্মদকে গ্রেপ্তার করা হয়।

জিল্লুর বলেন, বুধবার গভীর রাতে কক্সবাজার থেকে চট্টগ্রামগামী ইউনিক পরিবহনের একটি বাসে করে চট্টগ্রামে আসেন হাবিব। বশিরুজ্জামান চত্ত্বর এলাকায় তাকে তল্লাশি করে এক হাজার ৯০০ ইয়াবা উদ্ধার করা হয়।

আর ফিরিঙ্গী বাজার এলাকা থেকে দুই হাজার ইয়াবাসহ নুর মোহাম্মদকে গ্রেপ্তার করা হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫