Skip to content

নিউ ইয়র্কে একসঙ্গে তারা দুজন

বিনোদন ডেস্ক ॥
গত তিনটি মাস বিরাট কোহলি এবং ভারতীয় ক্রিকেটের জন্য বেশ ব্যস্ত সময় ছিল। মে মাসে আইপিএল শেষ হওয়ার পরপরই চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য মাঠে নেমে পড়তে হয় টিম ইন্ডিয়াকে। এরপরই ওয়েস্ট ইন্ডিজ সফর। ক্যারিবয়ান সফর। দম ফেলার ফুরসত পেলেন কোথায় কোহলিরা!

ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে ফুরসত মিলতেই ‘ফ্রি’ সময়ের দারুণ সদ্ব্যবহার করলেন কোহলি। বান্ধবী আনুশকা শর্মাকে নিয়ে দারুণ সময় পার করছেন ভারতীয় ক্রিকেট দলের নেতা। নিউ ইয়র্কে বলিউড সুন্দরী এবং ভারতীয় সেনসেশনাল বয় ঘুরে বেড়াচ্ছেন।

বুধবার কোহলি এবং আনুশকাকে নিউ ইয়র্কের রাস্তায় একসঙ্গে দেখা গেছে। পরে সামাজিক যোগাযোগের মাধ্যম ইনস্টাগ্রামে প্রেমিকার সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করেন কোহলি। যার ক্যাপশনে তিনি খেলেন, ‘প্রিয়তমার সঙ্গে অতীব প্রয়োজনীয় বিরতি।’
নিউ ইয়র্কে একসঙ্গে তারা দুজন

আনুশকার সঙ্গে কোহলির পোস্ট করা ছবি মুহূর্তেই ‘ঝড়’ তোলে ইনস্টাগ্রামে। কয়েক ঘণ্টার মধ্যেই ১ লাখ ৪০ হাজার লাইক এবং প্রায় ১২ হাজার কমেন্ট পড়ে সেই ছবিটিতে।

আগামী ১৪-১৫ জুলাই নিউ ইয়র্কে অনুষ্ঠেয় আইআইএফএ অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে অংশ নিতে আনুশকা শর্মা এখন আমেরিকায় নিউ ইয়র্ক সিটিতে রয়েছেন। অন্যদিকে শ্রীলঙ্কা সফরের আগে নিজেকে চনমনে করতে নিউ ইয়র্কে প্রেমিকার সঙ্গে দারুণ কিছু সময় কাটাচ্ছেন কোহলি।

প্রসঙ্গত, আগামী ২৬ জুলাই গল টেস্ট দিয়ে শ্রীলঙ্কা ও ভারতের মধ্যকার লড়াই শুরু হবে। মঙ্গলবার রাতে ভারতের প্রধান কোচ হিসেবে অনিল কুম্বলের স্থলাভিষিক্ত হন রবি শাস্ত্রী।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫