Skip to content

‘এই চার বছরে তো বিয়ে করে বাচ্চার মা হয়ে যেতাম’

বিনোদন ডেস্ক ॥
দীর্ঘ চার বছর প্রতীক্ষার পর অবশেষে অনুরাগ বসুর সিনেমা ‘জগ্গা জাসুস’ মুক্তি পেতে যাচ্ছে। আর এই দীর্ঘ সময় ধরেই শ্রম দিতে হয়েছে অভিনেত্রী ক্যাটরিনা কাইফকে।

দীর্ঘ প্রতীক্ষার অবসানে এক ফ্রেমে আবারো দেখা যাবে রণবীর কাপুর আর ক্যাটরিনা কাইফকে। তবে, সে জন্য অপেক্ষ করতে হল সাত বছর। আর তাই সিনেমাটি এই দীর্ঘ সময় তার কাজের পাশাপাশি আগ্রহের আরও একটা কারণ; রণবীর-ক্যাটরিনা জুটি ও তাদের নতুন করে গড়ে উঠা ‘বন্ধুত্ব’।

সিনেমায় কি করেছিলেন ক্যাটরিনা?

তার ভায়ায়, ‘আসলে চার বছরে আমরা কোনও দিন নিছক বসে থাকিনি। সব সময় কাজ নিয়ে ব্যস্ত থেকেছি। মনের মধ্যে একটা ধারণা প্রবল ছিল যে, ‘জগ্গা জাসুস’ একটা খুব ভাল সিনেমায় পরিণত হবে।’

ক্যাট বলেন, সিনেমার সঙ্গে যারা যুক্ত ছিলেন  তাদের সবাই খুব আন্তরিক ভাবে কাজ করেছেন। আর সেটাই ছিল আমাদের ‘ড্রাইভিং ফোর্স’।

আর এ সময় খানিকটা হেসেই ‘আনন্দ প্লাস’কে ক্যাট বলেন, ‘এই চার বছরে আমি তো বিয়ে করে বাচ্চার মা-ও হয়ে যেতে পারতাম। কিন্তু পরিচালকের বিশ্বাস আমার কাছে অনেক বড় সম্বল ছিল।’

সেই সাক্ষাৎকারে তিনি সাংবাদিকদেরও উপদেশ দেন। বলেন, ‘সাক্ষাৎকার নিতে যাওয়ার আগে সেই সেলিব্রিটি সম্বন্ধে ভাল করে ‘হোম ওয়ার্ক’ করে যান। আপনি যতটা জানবেন আপনার সামনের লোকটি ততই বেশি কথা বলবে।’

রণবীর সম্পর্কে তার অভিব্যাক্তি; রণবীর খুব বড় মাপের অভিনেতা। সেটে সব সময় ভীষণ সতর্ক থাকে। সব সময় চেষ্টা করতে থাকে কী ভাবে আরও ভাল ভাবে পারফর্ম করবে ক্যামেরার সামনে। এটা তার একটা বিশাল গুণ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫