Skip to content

মাশরাফিকে নিয়ে যা লিখলো ভারতীয় গণমাধ্যম ‘স্পোর্টসকিডা’

স্পোর্টস ডেস্ক ॥

বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মতুর্জা। তার হাত ধরেই একের পর এক দারুণ অর্জন বাংলাদেশর। সম্প্রতি টাইগার দলপতি মাশরাফিকে প্রশংসায় ভাসিয়েছে ভারতীয় গণমাধ্যম ‘স্পোর্টসকিডা’। একইসাথে ২০১৯ বিশ্বকাপের বাংলাদেশ দলে মাশরাফির ভূমিকা নিয়েও আলোচনা করেছে তারা।
বিডি২৪লাইভের পাঠকদের জন্য তা তুলে ধরা হল:

‘মাশরাফি যখন ২০১৪ সালে দলের অধিনায়কত্বের দায়িত্ব নিয়েছিলেন, বাংলাদেশ র‌্যাংকিংয়ের নয় নম্বর অবস্থানে ছিল, এবং তখনও তাদের নামের পাশে ‘পুঁচকে দল’-এর তকমা আঁটা থাকত। কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ সাত নম্বরে রয়েছে। তারচেয়েও বড় কথা, এখন তারা শ্রেষ্ঠত্বের দিক থেকে বিশ্ব ক্রিকেটে অন্য যেকোন দলের সমপর্যায়ে রয়েছে।

প্রতিভার বিচরণ বাংলাদেশ দলে সবসময়ই ছিল। কিন্তু এখন তার পাশাপাশি দলটার মধ্যে সঠিক টেম্পারমেন্টও এসেছে। এবং একজন ব্যক্তি দলের প্রত্যেকের মধ্যে এই অসাধারণ আত্মবিশ্বাস জন্মাতে বিশেষ ভূমিকা রেখেছেন। সেই ব্যক্তিটি হলেন মাশরাফি বিন মর্তুজা। যেকোন আঙ্গিক থেকেই মাশরাফি হলেন একজন সত্যিকারের যোদ্ধা।

ইনি হলেন সেই ব্যক্তি যিনি প্রতিদিন নিজের হাঁটুর সাথে লড়াই চালিয়ে যান নিজের খেলোয়াড়ি জীবনকে আরও খানিকটা প্রলম্বিত করতে। তার হাঁটুর অবস্থা এতটাই ভয়াবহ যে তার সামনে ঝুঁকি রয়েছে পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে বাকি সারাটা জীবন হুইলচেয়ারে বন্দি হয়ে পড়ার। কিন্তু তারপরও তিনি দেশের জন্য খেলা চালিয়ে যাচ্ছেন।

এটা মাশরাফির বোলিং নয়। বরং এটা হলো মাশরাফির অসাধারণ নেতৃত্বগুণ যা দলের সকলকে একই সুঁতোয় গেঁথেছে, এবং প্রতিনিয়ত সামনের দিকে নিয়ে যাচ্ছে। বাংলাদেশ দল সিরিজ জিতেছে ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

তারা ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছিল, এবং সম্প্রতি চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালেও উঠেছে এবং যেই ব্যক্তির জন্য এই সব কিছু সম্ভব হয়েছে তিনিই হলেন মাশরাফি।’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫