Skip to content

আশুলিয়ায় চার ‘জঙ্গির আত্মসমর্পণ’

স্টাফ রিপোর্টার ॥
সাভারের আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের চৌরাবালি এলাকায় ‘জঙ্গি আস্তানা’ থেকে সন্দেহভাজন চারজন জঙ্গি আত্মসমর্পণ করেছেন বলে জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বাড়িটি গত রাত একটা থেকে ঘিরে রেখে অভিযান চালাচ্ছে র‌্যাব।

সকাল থেকেই সেখানে থেমে থেমে গুলির শব্দ শোনা যায়। বেলা সাড়ে ১১টার দিকে একসঙ্গে বেশ কয়েকটি গুলির শব্দ শোনা যায়। দুপুর ১২টার দিকে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান জানান, সেখান থেকে দুই ‘জঙ্গি’ আত্মসমর্পণ করেছেন। সাড়ে ১২টার কিছুক্ষণ পরে মুফতি মাহমুদ খান জানান, আরও এক ‘জঙ্গি’ আত্মসমর্পণ করেছেন। পরে আরও এক ‘জঙ্গি’ আত্মসমর্পন করেছেন বলে তিনি জানান।

সকালে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান সাংবাদিকদের বলেন, জঙ্গিদের আত্মসমর্পণের আহ্বান জানানো হলে তারা ভেতর থেকে র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। বাড়িটির ভেতর থেকে বিস্ফোরক ছোড়া হয়। বাড়ির আশপাশের এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে।

র‌্যাবের এই পরিচালক সে সময় বলেন, জিজ্ঞাসাবাদের জন্য ওই বাড়ির মালিক ইব্রাহিমকে র‌্যাব হেফাজতে নেওয়া হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগের অভিযানগুলোর অভিজ্ঞতা থেকে মনে হচ্ছে, ওই বাড়িতে চার থেকে পাঁচজন জঙ্গি আছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫