Skip to content

বেনাপোলে ৫ স্বর্ণের বারসহ আটক ১

জেলা প্রতিনিধি, যশোর ॥
যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে এক পাসপোর্ট যাত্রীর কাছ থেকে ১ কেজি ২৫০ গ্রাম ওজনের ৫টি  স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। ওই যাত্রীকে আটক করা হয়েছে।

সোমবার সকালে বেনাপোল চেকপোস্ট এলাকা থেকে এই স্বর্ণের বার উদ্ধার করে বেনাপোল শুল্ক গোয়েন্দা বিভাগ।

আটক পাসপোর্ট যাত্রী সেলিম হাওলাদার (৪৫) মুন্সিগঞ্জ জেলার বলাই টঙ্গিবাড়ি এলাকার শামসুল হক হাওলাদারের ছেলে।

বেনাপোল বন্দরের সহকারী রাজস্ব কর্মকর্তা ও শুল্ক গোয়েন্দা আব্দুল মুতালিব জানান, তারা গোপন সূত্রে জানতে পারেন একজন পাসপোর্ট যাত্রী স্বর্ণের বার নিয়ে ভারতে যাচ্ছেন। এই তথ্যের ভিত্তিতে বন্দর চেকপোস্টে তল্লাশি চালিয়ে পাসপোর্ট যাত্রী সেলিম হাওলাদারের কাছ থেকে ৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন এক কেজি ২৫০ গ্রাম।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫